Monday, April 6, 2026

নজরে উত্তরবঙ্গ: শ্রমিক সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ডুয়ার্স যাচ্ছেন অভিষেক

Date:

Share post:

উন্নয়ন হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন বাসিন্দারা। তাও ইভিএমে তার প্রতিফলন হচ্ছে না। সেই কারণেই উত্তরবঙ্গে বিশেষ নজর দিচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উত্তরের সব জেলা নেতৃত্বের সঙ্গে কলকাতায় দফায় দফায় বৈঠকের পরে এবার ২দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। সেপ্টেম্বরের ৯-১০ তারিখ ডুয়ার্সে (Duars) যাবেন অভিষেক। চা বাগানের শ্রমিক সম্মেলনে যোগ দেবেন তিনি।

শ্রমিক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি আলিপুরদুয়ার বা জলপাইগুড়ির চা বাগানে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে সভাস্থল এখনও চূড়ান্ত হয়নি। চা শ্রমিকদের সংগঠিত করার কাজ শুরু হবে বলে তৃণমূল সূত্রে খবর।

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল হয়নি তৃণমূলের। উল্টে জমি শক্ত করেছিল বিজেপি। বিধানসভা ভোটেও একাধিক জেলায় গেরুয়া হাওয়া। সেই কারণে শুধু পঞ্চায়েত ভোট নয়, আগামী লোকসভা ভোট নিয়েও এখন থেকেই কোমর বাঁধছে তৃণমূল। আলিপুরদুয়ারের চা-বাগান, শ্রমিক বস্তি, আদিবাসী এলাকাতে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। ১০ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার শ্রমিক সম্মেলন। সেই সম্মেলনে অভিষেক থাকছেন বলে দলীয় সূত্রে খবর। উত্তরবঙ্গ সফরের মধ্যে দার্জিলিঙেও যেতে পারেন তিনি।

আরও পড়ুন- সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল এসএসসির প্রাক্তন ২ উপদেষ্টার

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...