Sunday, May 17, 2026

সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল এসএসসির প্রাক্তন ২ উপদেষ্টার

Date:

Share post:

আরও ৬ দিন সিবিআই হেফাজতে (CBI Custody) থাকতে হবে এসএসসি-র (SSC) দুই প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা (SP Sinha) ও অশোক সাহাকে (Ashok Saha)। বুধবার দুপুরে এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত উপদেষ্টাদের আলিপুর আদালতে (Alipore Court) তোলা হলে ২২ অগাস্ট পর্যন্ত হেফাজতের মেয়াদ বাড়ানোর পক্ষেই রায় দেন বিচারপতি। সিবিআইয়ের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে এদিন আদালতে জানান, এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত উপদেষ্টাদের গত ৭ দিন জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আর সেকারণেই তাঁদের হেফাজতে রেখে আরও সওয়াল জবাবের প্রয়োজন বলে জানায় সিবিআই (CBI)। তাদের আইনজীবীদের অভিযোগ এই দুর্নীতির সঙ্গে প্রভাবশালীদের প্রত্যক্ষ যোগাযোগ আছে। আর তাঁদের হদিশ পেতেই আদালতের কাছে উপদেষ্টা কমিটির দুই প্রাক্তনীকে হেফাজতে নেওয়ার আর্জি জানান আইনজীবীরা।

সিবিআইয়ের আইনজীবীদের প্রশ্ন শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে চাকরির সুপারিশ করার ক্ষমতা কে দিয়েছিলেন? তাঁদের কি অধিকার আছে চাকরির সুপারিশ করার? এরপরই সুপারিশ পত্রে হাতের লেখার সঙ্গে শান্তিপ্রসাদ সিনহার হাতের লেখার নমুনা মিলিয়ে দেখার কথা আদালতে জানান সিবিআই আইনজীবীরা। বুধবারই এসএসসি-র উপদেষ্টা কমিটির দুই সদস্যের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়। দুপুরে নিজাম প্যালেস (Nizam Palace) থেকে তাঁদের নিয়ে আসা হয় আলিপুর আদালতে।

এদিন অভিযুক্তদের (Accused) আইনজীবী আদালতে জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। সিবিআইয়ের আইনজীবীরা অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার অভিযোগ তুলে আদালতে জানান এই মামলার তদন্তে একাধিক নতুন তথ্য সামনে আসছে। আর সেকারণেই দুই প্রাক্তন উপদেষ্টাকে আরও জেরার প্রয়োজন। এদিন দীর্ঘক্ষণ সওয়াল জবাব শেষে প্রথমে রায়দান স্থগিত রাখে আদালত। পরে ৬ দিন সিবিআই হেফাজতের রায় দেন বিচারপতি।

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...