Friday, April 3, 2026

ইস্টবেঙ্গল ক্লাবে দেশভাগের যন্ত্রণা স্মরণ মুখ্যমন্ত্রীর, স্পোর্টস বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা

Date:

Share post:

মোহনবাগানের লড়াই ছিল ব্রিটিশের বিরুদ্ধে, আর ইস্টবেঙ্গলের (East Bengal Club) সঙ্গে জড়িয়ে আছে দেশভাগে যন্ত্রণা। বুধবার, ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেমোরিয়াল আর্কাইভ উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোবপাধ্যািয় (Mamata Banerjee)। ঘোষণা করেন বাংলায় হবে স্পোর্টস বিশ্ববিদ্যালয় (Sports University)। একই সঙ্গে ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবকে ৫০ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (CM)।

অনুষ্ঠান মঞ্চ থেকে ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্যবাহী ইতিহাস স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেশ যখন স্বাধীনতার আনন্দে মেতে ছিল, তখন দেশভাগের যন্ত্রণা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ওপার বাংলা থেকে আসা মানুষ। মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা লড়াই করে জেতেন তাঁদের তিনি সম্মান করেন। পাশাপাশি, তাঁর উদ্যোগে ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির (Emami) চুক্তির বিষয়ে জানান মুখ্যমন্ত্রী। লাল হলুদ ক্লাবকে আশ্বস্ত করে মমতা বলেন, আগামী কয়েক বছর তাদের চিন্তা নেই। তারা শুধু খেলায় মনোযোগ দিক।

এদিনের মুখ্যমন্ত্রী বলেন, ইস্টবেঙ্গল, মোহনবাগানের পর তিনি চান মহামেডানও আইএসএল (ISL) খেলুক। মোহনবাগানের পরে ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবকেও ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে মমতা চান রাজ্যে একটি স্পোর্টস ইউনিভার্সিটি হোক। এই বিষয়ে সরকার জমি দেবে। এটা হলে রাজ্যেরহ ক্রীড়াক্ষেত্রে আরও উন্নতি হবে। ধাপে ধাপে রাজ্যে স্পোর্টস স্কুল করার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় এই ভাবেই ক্রীড়াক্ষেত্রে এগিয়েছে চিন। ভেদাভেদ নয়, ভালো খেলাই লক্ষ্য হোক- বার্তা দেন মমতা।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...