Tuesday, June 23, 2026

Corona Update: দেশে কমল করোনা, তবু দিল্লি নিয়ে বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

আগের থেকে নিয়ন্ত্রণে করোনা (Corona),তবু পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা নামল ১০ হাজারের নিচে। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬২ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।

রাজধানী নিয়ে বাড়ছে টেনশন। দিল্লিতে দ্রুত বাড়ছে করোনা (Corona)আক্রান্তের সংখ্যা। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিয়ে এসেছে নতুন তথ্য, যা নিয়ে চিন্তার ভাঁজ স্বাস্থ্য মন্ত্রকের কপালে। দিল্লিতে, গত ২৪ ঘন্টায় ৯১৭টি মামলা পাওয়া গেছে। এখানে ৪ হাজার ৭৭৫ জনকে পরীক্ষা করা হয়েছিল। রাজধানীতে ১ হাজার ৫৬৬ জন রোগী সুস্থ হয়েছেন। একই সঙ্গে প্রাণ হারিয়েছেন ৩ জন। এখানে পাঁচ হাজারের বেশি রোগী হোম আইসোলেশনে রয়েছেন। ৫৬৩ জন হাসপাতালে ভর্তি। হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দেখে যাঁরা তৃতীয় ডোজ নিয়েছেন, তাঁরা মোটামুটি ভাবে নিরাপদ বলছেন চিকিৎসকেরা। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার কমে ০.২৪ শতাংশ। সেখানে ২০ শতাংশ অ্য়াকটিভ কেস বেড়েছে দিল্লিতে। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৫ হাজার ৫৮ জন।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...