Tuesday, June 9, 2026

রাজধানীতে বাড়ছে জেএন.১-এর দাপট! একগুচ্ছ নির্দেশিকা জারি এইমসের

Date:

Share post:

কোভিডের নয়া উপরূপ জেএন.১ (JN.1)নিয়ে চিন্তা বাড়ছে দিল্লিতে (Covid infection in Delhi)। গোয়া, কর্নাটক, মহারাষ্ট্র, কেরল, রাজস্থান, তামিলনাড়ু এবং তেলঙ্গানা এবং গুজরাতে আগেই পাওয়া গিয়েছে কোভিডের নতুন উপরূপ। এ বার সেই তালিকায় জুড়ল দিল্লির নামও। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন রাজধানীতে এই নয়া ভাইরাসে আক্রান্তের সন্ধান মিলেছে। যদিও তা নিয়ে আতঙ্কের কিছু নেই বলেই আশ্বস্ত করেন তিনি। এর মাঝেই একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে AIIMS (All India Institute of Medical Sciences)। বিভিন্ন বিভাগীয় প্রধানের সঙ্গে এই সংক্রান্ত বৈঠক করেন এইমসের অধিকর্তারা।

যত সময় গড়াচ্ছে ততই দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। জেএন.১ উপরূপে এখনও পর্যন্ত দেশে ১০৯ জন আক্রান্ত হয়েছেন। যাঁদের মধ্যে ৩৬ জন গুজরাটের, ৩৪ জন কর্নাটক, ১৪ জন গোয়া, ৯ জন মহারাষ্ট্র, ৬ জন কেরালা, ৪ জন রাজস্থানে, ৪ জন তামিলনাড়ুর এবং ৩ জন তেলেঙ্গানার বাসিন্দা। আক্রান্তদের গুরুতর শারীরিক সমস্যা না থাকলেও প্রত্যেককে বাড়িতে থাকতে বলা হয়েছে। পরিস্থিতির দিকে নজর দিয়ে কোভিডের নয়া উপরূপের নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ করার কথা বলেছে AIIMS। জরুরি বিভাগে কোভিড স্ক্রিনিং ওপিডি চালু করা হবে, একটি ওয়ার্ডে ১২টি শয্যা রাখার কথাও বলা হয়েছে। গুরুতর শ্বাসকষ্ট কিংবা জ্বর এবং কাশি রয়েছে এমন রোগীদের জন্য আলাদা ভাবে কোভিড পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...