Tuesday, June 9, 2026

কাতারে বন্দি ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীর ফাঁসির নির্দেশ রদ

Date:

Share post:

অবশেষে স্বস্তি! গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে বন্দি ৮ নৌসেনা কর্মীর ফাঁসির নির্দেশ রদ করল সেখানকার আদালত। কয়েক সপ্তাহ আগে এই ৮ ভারতীয়ের ফাঁসির সাজা দিয়েছিল কাতার আদালত। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল ভারত। সেই মামলার শুনানিতেই রদ হয়েছে ফাঁসির নির্দেশ পরিবর্তে কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই তথ্য প্রকাশ করেছে ভারত সরকার।

এদিন ভারত সরকারের তরফে এই খবর প্রকাশ্যে এনে জানানো হয়েছে, কেন্দ্রের তরফে কাতারের আইনজীবীদের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ রাখা হয়েছে। পাশাপাশি জেলবন্দিদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। সকলের পরামর্শ অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আমরা শুরু থেকেই ওই ৮ প্রাক্তন নাবিকের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, আগামী দিনেও যোগাযোগ রাখা হবে। এবং সবরকম আইনি সাহায্য জারি থাকবে। আমরা কাতার প্রশাসনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা জারি রেখেছি। তবে কোন শর্তে ওই ৮ ভারতীয়ের সাজা কমানো হয়েছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত রায় এখনও পাওযা যায়নি। তবে দীর্ঘ লড়াইয়ের পর কাতারে বন্দি ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীর ফাঁসির নির্দেশ রদ হওয়া যে ভারতের জন্য বড় কূটনৈতিক জয় তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, ২০২২ সালের আগস্ট মাসে ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ কর্মীকে গ্রেপ্তার করে কাতারের গোয়েন্দা বিভাগ। তাঁরা সকলেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। একাধিকবার শুনানির পরে অক্টোবর মাসে ৮ জনকে মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত। নৌসেনা কর্মীদের হয়ে আইনি পদক্ষেপ করতে শুরু করে ভারত। এমাসেই ভারতীয় প্রতিনিধিরা তাঁদের সঙ্গে দেখা করার অনুমতি পান। তার আগেই দুবাইয়ের জলবায়ু সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদের সঙ্গে কথা হয় মোদির। প্রবাসী ভারতীয়দের উন্নতি নিয়েও আলোচনা হয় দুজনের মধ্যে। অবশেষে মিলল স্বস্তি।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...