Tuesday, June 9, 2026

রুশ সেনা থেকে ‘উধাও’ শতাধিক নেপালি! ক্রেমলিনের কাছে জবাব তলব নেপালের

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ আকার নিচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War)। এই যুদ্ধের শেষ কোথায়? বা আদৌ এই যুদ্ধ শেষ হবে কী না তা নিয়ে চরম সংশয় রয়েছে। আর এমন আবহেই এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন নেপালের বিদেশমন্ত্রী (Nepal Foreign Minister)। এমপি সৌদ (MP Saud) জানিয়েছেন, যুদ্ধের শুরুর সময় থেকে বিভিন্ন সময়ে নেপালিরা (Nepalese) রুশ সেনাবাহিনীতে (Russian Army) যোগ দিয়েছিলেন। কিন্তু তাঁদের মধ্যে প্রায় ১০০ নেপালির বর্তমানে কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আহত হয়েছেন অনেকেই। সম্প্রতি এমনই অভিযোগ রাশিয়ার বিদেশ মন্ত্রকেও জানিয়েছেন এমপি সৌদ। আর এমন খবর সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। এই বিষয়ে অবিলম্বে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও (Vladimir Putin) সাহায্যপ্রার্থনা করেছেন তিনি।

মঙ্গলবার এমপি সৌদ বলেন, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া নাগরিকদের প্রায় ১০০ নেপালি নিখোঁজ হয়েছেন। এছাড়া যোগদানকারীর মধ্যে সাত জন নেপালি প্রাণ হারিয়েছেন বলে খবর। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য নেপালে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে বিদেশ মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। কিন্তু সেই সম্পর্কে কোনও সঠিক তথ্য দিতে পারেনি রাশিয়ার মন্ত্রণালয়। নেপালের বিদেশমন্ত্রী এরপরই আশঙ্কাপ্রকাশ করে বলেন, রুশ সেনাবাহিনীতে যোগদানকারী নেপালিদের সংখ্যা এর চেয়ে আরও বেশি হতে পারে। শুধু তাই নয় রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে কমপক্ষে চার নেপালি ইউক্রেনের হাতে যুদ্ধবন্দি হয়েছেন বলে খবর। এবার সেই নেপালিদের ফিরিয়ে আনতেই উঠেপড়ে লাগল নেপাল সরকার। জানা গিয়েছে, খুব শীঘ্রই ইউক্রেনের সঙ্গে এবিষয়ে বিস্তারিত কথা বলবে নেপাল সরকার।

তবে ২০০২ সালের ফেব্রুয়ারির শেষের দিক থেকে শুরু হলেও এখনও দু’দেশের মধ্যে তুমুল লড়াই চলছে। যুদ্ধের জেরে এখনও পর্যন্ত ঠিক কতজন মানুষ প্রাণ হারিয়েছেন তা বলা কার্যত অসম্ভব। আর তাঁদের মধ্যে কীভাবে এখন ১০০ নেপালির খোঁজ মিলবে তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে।

 

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...