Thursday, June 18, 2026

বর্ষবরণের আনন্দে চোখ রাঙাচ্ছে কোভিড, রাজ্যে সংক্রমণ তুলনামূলক কম

Date:

Share post:

গোটা বিশ্ব নতুন বছর শুরুর আনন্দে মাতোয়ারা। পিকনিক থেকে পার্টি, সামিল আট থেকে আশি। ভিড় বাড়ছে পর্যটনকেন্দ্রগুলিতে। আর এই ভিড়ে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health)। বছরের শেষদিনে গোটা দেশে গত সাতমাসের মধ্যে সর্বাধিক সংক্রমণ দেখা গিয়েছে। একদিনে সংক্রমিত হয়েছেন ৮৪১ জন। তবে বাংলায় সংক্রমণের হারে কোনও পরিবর্তন হয়নি। রবিবার নতুন করে সংক্রমিত ২ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক গোটা দেশে ইনফ্লুয়েঞ্জা (influenza) ও শ্বাসকষ্ট জনিত রোগ সংক্রমণ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আসছে। বছরের শুরুতেও তাই স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ইনফ্লুয়েঞ্জা, হাঁচি-কাশি, শ্বাসকষ্ট সংক্রমণ থেকে নিরাপদ থাকার বার্তা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার গোটা দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৪,৩০৯ জন। তবে মৃত্যু হয়েছে গোটা দেশে ৩ জনের। এরই মধ্যে আশার কথা দেশের প্রথম নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1-এর সংক্রমণের শিকার কেরালায় সংক্রমণের হারে কমেছে। যদিও দেশের সংক্রমণের অর্ধেক এই রাজ্যেই। অত্যধিক সংক্রমণ বাড়তে থাকা কর্ণাটক ও মহারাষ্ট্রেও সংক্রমণের হার কমেছে।

রবিবার রাজ্যে নতুন করে আক্রান্ত ২ জন। বারাসাতের পঞ্চাশোর্ধ্ব কোভিড আক্রান্ত ব্যক্তিকে স্থানান্তরিত করা হয়েছে বেলেঘাটা আইডি-তে। হালতুর আরেক কোভিড আক্রান্ত ব্যক্তিকেও আইডি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বেলেঘাটা আইডি-তে ভর্তি সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৫। কোভিডের অল্প বিস্তারেই নিয়ন্ত্রণ করা লক্ষ্য রাজ্য সরকারের। সংক্রমণের চরিত্র দেখে তাই সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিৎ করা হচ্ছে। তবে এখনও রাজ্যে JN.1 আক্রান্ত কোনও রোগীর খোঁজ মেলেনি।

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...