Friday, June 26, 2026

উৎসবের মরশুম শেষ হতেই দেশে বাড়ছে JN.1 আক্রান্ত

Date:

Share post:

নতুন বছর শুরুর আনন্দ কাটিয়ে কাজে ফেরা শুরু হতেই দেখা যাচ্ছে গোটা দেশে লাফিয়ে বাড়ছে কোভিড (COVID) আক্রান্ত। আক্রান্তের হারের সঙ্গে সুস্থতার হারের বিস্তর ফারাক। ডিসেম্বরের শেষের দিকে সংক্রমণে খানিকটা রাশ টানা গেলেও জানুয়ারি শুরু হতেই বদলে গেল ছবিটা। সংক্রমিতদের মধ্যে JN.1 আক্রান্তও বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় গোটা দেশে কোভিড আক্রান্ত ৬০২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। দেশে অ্যাক্টিভ কোভিড রোগীর (active patient) সংখ্যা ৪,৪৪০ জন। নভেম্বরে গোটা দেশে কোভিড আক্রান্ত ছিলেন মাত্র ৩৩জন। সেখানে ডিসেম্বরে আক্রান্ত ৩১২ জন। আর জানুয়ারির শুরুতে উৎসব শেষ হতেই নতুন করে আক্রান্ত প্রায় ৭০০। ২ জানুয়ারি পর্যন্ত JN.1 আক্রান্তের সংখ্যা ৫১১ জন। তবে এবার আক্রান্তের নিরিখে কেরালাকে ছাপিয়ে গেল কর্ণাটক। শুধুমাত্র কর্ণাটকেই এই সাব ভ্যারিয়েন্টে (sub variant) আক্রান্ত ১৯৯ জন। মোট ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই সাব ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত।

তবে গোটা দেশে যেভাবে কোভিড আক্রান্ত বেড়েছে ততটা আক্রান্ত হয়নি এই রাজ্যে। নতুন বছরের শুরুতে যদিও হঠাৎ করে আক্রান্ত বেশ কিছুটা বেড়েছে। রবিবার এক লাফে আক্রান্ত বাড়ে ১৭ জন। আবার সোমবার ১ জানুয়ারিও আক্রান্ত ১৩ জন। দুদিনে সংখ্যাটা বাড়ায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭০-এর কিছু বেশি। সোমবার পর্যন্ত নতুন করে কেউ সুস্থ হয়নি। তবে রাজ্যে এখনও কোনও JN.1 আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। নতুন করে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্তদের ওপর বিশেষ দেখভালের দ্বায়িত্ব নিয়েছে স্বাস্থ্য় দফতর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...