Monday, June 8, 2026

মহুয়ার বহিষ্কার মামলায় নোটিশ জারি সুপ্রিম কোর্টের!

Date:

Share post:

লোকসভা (Loksabha ) থেকে বহিষ্কারের বিরোধিতায় মহুয়া মৈত্রের দায়ের করা মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। গোটা বিষয়টি পর্যবেক্ষণের পর নোটিশ জারি করা সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত।সংসদে নিরাপত্তা জনিত প্রশ্ন তুলে, ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্ককে সামনে রেখে লোকসভার এথিক্স কমিটি মহুয়া মৈত্রের (Mahua Moitra) বহিষ্কারের সুপারিশ করেছিল। তাতে সম্মতি মিলেছে সংসদে। শুধু তাই নয়, যেদিন স্পিকার এই সিদ্ধান্ত জানান সেদিন আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগই দেওয়া হয়নি মহুয়াকে। এরপরই বহিষ্কারের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেন কৃষ্ণনগরের সাংসদ। সেই মামলার শুনানিতে আজ নোটিশ জারি করার নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)।

আজ সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন হীরানন্দানিকে সংসদের লগ ইন ওটিপি দেওয়া হয়েছে বলেই জানান মহুয়া মৈত্রর আইনজীবী অভিষেক মনু সিংভি। সংসদ থেকে বহিষ্কৃত হওয়ার পরই ‘রণংদেহী’ মূর্তিতে মহুয়া ‘শ্মশানে চিতা তোলা’র হুঙ্কার দিয়েছিলেন। ন্যায় বিচার পাওয়ার এবং সঠিকভাবে শুনানি হওয়ার দাবিতে এথিক্স কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গেছেন তিনি। এই মামলার পর্যবেক্ষণে বিচারপতি সঞ্জীব খান্না জানান বিষয়টা খুব একটা সহজ নয়। তাই চটজলদি কোন সিদ্ধান্তে আসা যাবে না। ১১ ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে বলে শীর্ষ আদালত সূত্রে খবর। গোটা বিষয়টি নিয়ে টুইট করেছেন মহুয়া নিজেও।

 

অন্যদিকে মহুয়ার বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন জয় অনন্ত দেহদরি। পেশায় সুপ্রিম কোর্টের এই আইনজীবীকে এক্স হ্যান্ডেলে আগে ব্লক করে দিয়েছিলেন মহুয়া। এবার জয় তাঁর ফোনে আড়ি পাতার অভিযোগ তুললেন মহুয়ার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, বাংলার পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল সাংসদ এমন কাণ্ড করছেন বলে দাবি তাঁর। এতে নিরাপত্তাহীনতার অভাব বোধ করে সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন তিনি।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...