Sunday, June 28, 2026

ফের বন্ধ ফ্ল্যাটে একই পরিবারের সবার রহস্যমৃত্যু! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ফের একই পরিবারের সবার রহস্যমৃত্যু। বন্ধ ফ্ল্যাটের (Flat) দরজা ভেঙে বাবা-মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ (Police) সূত্রে খবর, বেশ কয়েকদিন আগেই মৃত্য হয়েছে এই তিনজনের। প্রাথমিক অনুমান, পুরো পরিবার আত্মঘাতী হয়েছে। যদিও কারণ সম্পর্কে এখনও ধোঁয়াশা রয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গড়িয়া স্টেশন এলাকার ওই আবাসনে থাকতেন স্বপন মৈত্র। বছর পঁচাত্তরের স্বপন পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর স্ত্রী অপর্ণা মৈত্র ও ছেলে সুমনরাজকে নিয়ে থাকতেন ওই ফ্ল্যাটে।  গত তিন দিন ধরে মৈত্র পরিবারের কাউকে বাইরে দেখা যায়নি বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এক আত্মীয় ফোন করলে কেউ ধরেননি। শেষে পচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ (Police) গিয়ে দরজা ভেঙে তিনজনে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে খবর, ৩ জনের দেহ ৩টি আলাদা জায়গায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত সেখান থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। কী কারণে মৃত্যু তা নিয়ে ধন্দে তদন্তকারীরা।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...