Monday, April 6, 2026

Jalpaiguri: চিতাবাঘ-রেড পান্ডার চামড়া পাচার রুখে দিল বন দফতর

Date:

Share post:

যত দিন যাচ্ছে বিভিন্ন পশুর চামড়া বেআইনি ভাবে বিক্রি করার প্রবণতা বাড়ছে। এবার প্রশাসনের কড়া পদক্ষেপে নেপাল(Nepal) থেকে আনা চিতাবাঘ (leopard) আর রেড পান্ডার (Red Panda) চামড়া ভুটানে (Bhutan) পাচার হওয়া আটকে দিল বন দফতর (Forest Department)। হাতেনাতে পাকড়াও করা হয়েছে তিন পাচারকারীকে (smuggler)

গোপন সূত্রে খবর পেয়ে বৈকুন্ঠপুর বনবিভাগের (Boikunthopur Forest Department) বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা বিষয়টির ওপর নজরদারি করতে শুরু করেন। বন দফতর সূত্রে খবর, প্রায় ৩০ লক্ষ টাকার বিনিময়ে পাচার করা হচ্ছিল এই চামড়া। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে। আজ বুধবার তাঁদের আদালতে তোলা হবে বলে খবর। এর আগেও শিলিগুড়ি, জলপাইগুড়ি এলাকা থেকে বন্যপ্রাণী ও প্রাণীর চামড়া পাচারের চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। বন দফতরের তৎপরতায় বানচাল হয়েছে সেই ছক। এবারের ঘটনার নেপথ্যে কারা আছেন, আরও বড় কোনও পাচারের ছক করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...