Monday, April 6, 2026

ফুটবলে ফিফার নিষেধাজ্ঞা তোলার জন্য যা যা করণীয় তা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

ফুটবলে ফিফার নিষেধাজ্ঞা তোলার জন্য যা যা করণীয় তা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । সলিসিটর জেনারেল তুষার মেহতার আবেদনে সুপ্রিম কোর্ট বুধবার জানিয়ে দিল, নির্বাসন তোলার জন্য যা যা করণীয় সেই পথেই এগোক ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর থেকে নির্বাসন উঠিয়ে যাতে অনূর্ধ্ব – ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন ভারত করতে পারে তার জন্য কেন্দ্র সরকারকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷

সুপ্রিম কোর্টে অবশ্য ২২ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে৷ কেন্দ্রের পক্ষ থেকে এই শৈত্যাবস্থা গলিয়ে ভারতীয় ফুটবলকে আবার সঠিক জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা শুরুর কথাও এদিনের শুনানিতে উঠে এসেছে৷ এদিনের সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে ছিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও এএস বোপান্না৷

আরও পড়ুনঃ পুরো টাকা দিয়ে বুক করতে হবে ‘ বেবি বার্থ’, বড় বদল আনল IRCTC

এদিন কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহেতা সুপ্রিম কোর্টের কাছে বিষয়টি নিষ্পত্তি করার জন্য কিছুটা সময় চান৷
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, আমাদের মূল ফোকাস আমাদের দেশ আর এই টুর্নামেন্ট থেকে অনূর্ধ্ব ১৭-রা লাভবান হবে৷ আদালত আরও বলেন, ‘‘আমরা আবেদন করছি কেন্দ্রকে কার্যকরী ও দ্রুত পদক্ষেপ নিতে এবং নিশ্চিত করতে যাতে অনূর্ধ্ব -১৭ বিশ্বকাপ আয়োজন করা যায় এবং এআইএফএফ নির্বাসন তুলে দেওয়া যায়৷ ’’

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...