Friday, June 5, 2026

পুরো টাকা দিয়ে বুক করতে হবে ‘ বেবি বার্থ’, বড় বদল আনল IRCTC

Date:

Share post:

এর আগে বয়স্কদের ছাড় দেওয়া বন্ধ করা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল ভারতীয় রেল (Indian railways)। এবার কেন্দ্রীয় সংস্থা ছাড় দিল না শিশুদেরও। এবার থেকে ৫ বছরের কম বয়সি শিশুদের নিয়ে রেলযাত্রা করতে গেলে পুরো বার্থ বুক (Full berth booking)করতে হবে, এছাড়া আর কোনও অপশন থাকছেই না।

সম্প্রতি বেশ কিছু বদল আনা হয় রেল রিজার্ভেশন গাইডলাইনে (Rail Reservation Guideline)। আইআরসিটিসি (IRCTC)এর সাইটে সেই সম্পর্কিত তথ্যও জানান হয়েছে। এর আগে ৫ থেকে ১১ বছরের নাবালক-নাবালিকাদের টিকিট লাগত। আর এক্ষেত্রে ফুল বার্থ বুক করলে পুরনো টাকা দিতে হয়। তা না লাগলে হাফ টিকিটও কাটা যায়। তবে এবার নয়া নিয়ম কার্যকরী হতে চলেছে। এক বছরের কম যাদের বয়স সেই শিশুদের কোনও টিকিট লাগছে না। কিন্তু এবার থেকে IRCTC-র যাত্রী সংরক্ষণ ব্যবস্থায় ৫ বছরের কম বয়সি শিশুদের নাম পূরণ করার পরে শিশু বার্থ (Baby Berth) নেওয়া বাধ্যতামূলক। তাই যে যাত্রীরা টিকিট বুক করতে ইচ্ছুক, তাঁদের ট্রেনের টিকিটে সম্পূর্ণ ছাড় পেতে শিশুর আসন-সহ ট্রেনের বার্থ বুক করতে হবে। পাঁচ থেকে এগারো বছরের নাবালক-নাবালিকাদের পুরো বার্থ লাগলে সেক্ষেত্রে পুরো টাকা দিতে হবে। অবশ্য হাফ টিকিটের বন্দোবস্তও থাকছে বলে রেল সূত্রে খবর। আগের নিয়ম মতোই যাঁদের বয়স ১২ এর বেশি তাঁদের ফুল টিকিট কাটতে হবে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও IRCTC-র সাইটে নয়া বদল সম্পর্কিত তথ্য আপডেট করে দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।

Related articles

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...