Tuesday, April 7, 2026

মহারাষ্ট্রে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, আহত কমপক্ষে ৫০

Date:

Share post:

মধ্যরাতে মহারাষ্ট্রে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি ধাক্কায় আহত কমপক্ষে ৫০জন। সংঘর্ষের অভিঘাত এতটাই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলছে উদ্ধারকাজ। তবে এখনও অবধি হতাহতের কোনও খবর মেলেনি।

আরও পড়ুন:বিজেপি শাসিত রাজ্যে ৬ বছরের শিশুকে ধর্ষণ করে খুন

সংবাদসংস্থা সূত্রের খবর, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ মুখোমুখি সংঘর্ষ হয় মালগাড়ি ও প্যাসাঞ্জার ট্রেনটির।  জানা গিয়েছে, প্যাসেঞ্জার ট্রেনটি ছত্তীসগঢ়ের বিলাসপুর থেকে রাজস্থানের যোধপুরে যাচ্ছিল। আচমকা মহারাষ্ট্রের গোন্ডিয়ার কাছে মধ্য রাতে দুর্ঘটনাটি ঘটে। যে লাইন ধরে প্যাসেঞ্জার ট্রেনটি আসছিল, সেই লাইনেই দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। এমতাবস্থায় প্যাসেঞ্জার ট্রেনটি মালগাড়িকে ধাক্কা মারে। এরপরই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের তিনটি বগি।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...