Friday, April 3, 2026

বোলপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা অনুব্রত কন্যার

Date:

Share post:

প্রাথমিক শিক্ষিকার চাকরিতে অনিয়মের অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বিরুদ্ধে। এনিয়ে হাইকোর্টে মামলাও হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে সুকন্যাকে টেট পরীক্ষায় পাশের সার্টিফিকেট নিয়ে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইমত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ কলকাতার উদ্দেশে রওনা হন সুকন্যা।

আরও পড়ুন:Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করল সিবিআই

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার নির্দেশ দেন, আজ অর্থ্যাৎ বৃহস্পতিবার অনুব্রত-কন্যাকে দুপুর তিনটের মধ্যে হাইকোর্টে সশরীরে হাজিরা দিতে হবে। তাঁর আদালতে হাজির করানোর নিশ্চিত করতে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে নির্দেশ দেন বিচারপতি।

প্রসঙ্গত, বোলপুরের কালিকাপুর প্রাইমারি স্কুলের দিদিমণি সুকন্যা। মামলাকারীর অভিযোগ, চাকরিতে যোগ দেওয়ার পর সুকন্যা কোনওদিন স্কুলেই যাননি। বরং স্কুল তার বাড়িতে চলে আসত। অর্থাৎ, হাজিরা খাতায় নাকি বাড়িতে বসেই সই করে দিতেন সুকন্যা।এই তথ্যের সত্যতা কতটা, তা আজ যাচাই করবে আদালত। আজ, বৃহস্পতিবার দুপুর ৩টের মধ্যে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুকন্যাকে।

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...