Saturday, April 4, 2026

একদিনের ক্রিকেটে র‍্যাঙ্কিং-এ শীর্ষে থেকেই পয়েন্ট সংখ‍্যা বাড়িয়ে চলেছেন বাবর, টপকালেন বিরাট-রোহিতকে

Date:

Share post:

একদিনের ক্রিকেটের র‍্যাঙ্কিং-এ (ODI Ranking) বিরাট কোহলিকে (Virat Kohli) অনেকদিন আগেই পিছনে ফেলে দিয়েছিলেন বাবর আজম (Babar Azam)। এখন শুধু শীর্ষস্থান দখল নয়, শীর্ষস্থানে থেকে পয়েন্ট সংখ‍্যাও বাড়িয়ে চলেছেন পাকিস্তানের ক্রিকেটার। ৮৯১ পয়েন্ট নিয়ে একদিনের র‍্যাঙ্কিং-এ শীর্ষে বাবর। অপরদিকে পঞ্চম স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর পয়েন্ট সংখ‍্যা ৭৬৭।

বৃহস্পতিবার প্রকাশিত একদিনের ক্রিকেটের র‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে রয়েছেন ইমাম উল হক। তাঁর পয়েন্ট সংখ‍্যা ৮০০। তিনে থাকা প্রোটিয়া তারকা রাসি ভ্যান ডার দাসেন। তাঁর পয়েন্ট আবার ৭৮৯। চারে রয়েছেন দক্ষিণ আফ্রিকারই কুইন্টন ডি’কক। তাঁর পয়েন্ট ৭৮৪। ৭৬৭ পয়েন্ট নিয়ে ভারতের তারকা বিরাট কোহলি রয়েছেন পাঁচে। আর ছয় নম্বরে রয়েছেন রোহিত শর্মা। তার পয়েন্ট ৭৬৩। সাতে থাকা নিউজিল্যান্ডের রস টেলরের পয়েন্ট ৭৪৪। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার রয়েছেন আটে। তাঁর পয়েন্ট ৭৩৭। ৭৩২ পয়েন্ট নিয়ে নয়ে রয়েছেন ব্রিটিশ তারকা জনি বেয়ারস্টো। প্রসঙ্গত কোহলি আর রোহিত ছাড়া ভারতের আর কেউ একদিনের ক্রিকেটের র‌্যাঙ্কিং-এ প্রথম দশে নেই।

আরও পড়ুন:চূড়ান্ত হয়ে গিয়েছে লাল-হলুদের ষষ্ঠ বিদশি, ঘোষণা সময়ের অপেক্ষা : সূত্র

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...