Tuesday, June 23, 2026

ফের জঙ্গি হামলার ছক! মহারাষ্ট্রের উপকূলে বোট থেকে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

Date:

Share post:

২৬/১১-এর ভয়াবহ স্মৃতি আজ টাটকা দেশবাসীর মনে। এরইমাঝে সেই মহারাষ্ট্রের(Maharastra) উপকূল থেকে উদ্ধার হল বোটভর্তি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার হরিহরেশ্বর তীরের কাছে এই বোটটি(Boat) বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, বোটটিতে একাধিক AK 47 রাইফেল, প্রচুর পরিমাণ গুলি ও বিস্ফোরক ছিল। এই বোট উদ্ধার হওয়ার পর মহারাষ্ট্রের উপকূলে নিরাপত্তা(Security) ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে স্থানে বোটটি উদ্ধার করা হয়েছে সেই জায়গা মুম্বই থেকে প্রায় ২০০ কিমি দূরে। যদিও উদ্ধার হওয়ার সময় ওই বোটে কোনও যাত্রী ছিল না। ফলে বোটের আরোহীদের খোঁজে সমুদ্রে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে কোথা থেকে এই অস্ত্র ভারতে ঢোকানর চেষ্টা করা হচ্ছিল। জানা গিয়েছে, ৩ টি AK 47 রাইফেল ও ১০ বাক্স গুলি ছিল বোটটিতে। এদিকে এই ঘটনা ফিরিয়ে এনেছে ২০০৮ সালের ২৬ নভেম্বরের সেই স্মৃতি। এভাবেই পাকিস্তান থেকে সমুদ্রপথে ভারতে ঢুকে মুম্বইতে সন্ত্রাসী হামলা হয়েছিল জঙ্গিরা। এই জঙ্গি হামলা এখন ২৬/১১ নামে পরিচিত। এই হামলার জন্য প্রায় এক ডজন পাকিস্তানি সন্ত্রাসী সমুদ্রপথে মুম্বই পৌঁছেছিল। ১৬৬ জনকে হত্যা করেছিল এই জঙ্গিরা।

এই ঘটনা প্রসঙ্গে রায়গড়ের বিধায়ক অদিতি তাটকরে বলেন, রায়গড় এলাকায় সন্দেহজনক নৌকা খুঁজে পাওয়া নিঃসন্দেহে উদ্বেগজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। মহারাষ্ট্রের রায়গড়ের এসপি অশোক জানিয়েছেন যে পুলিশ হরিহরেশ্বর সৈকত থেকে একটি সন্দেহজনক নৌকা খুঁজে পেয়েছে। নৌকাটিতে তল্লাশি চালিয়ে তিনটি রাইফেল, অনেক কার্তুজ ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর পেছনে বড় ধরনের সন্ত্রাসী ষড়যন্ত্র থাকতে পারে বলে পুলিশের ধারণা।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...