Thursday, June 25, 2026

স্বাধীনতা দিবসকে প্রজাতন্ত্র দিবস বললেন বিজেপি সাংসদ

Date:

Share post:

সদ্য ৭৫তম স্বাধীনতা দিবস পূর্তিতে মেতে উঠেছিল দেশ। আর এইদিনটিকেই প্রজাতন্ত্র দিবস বলে ব্যাখ্যা করলেন রাজস্থানের বিজেপি সাংসদ। যা রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:ফের রাজস্থানে অমানবিক চিত্র! প্রকাশ্যে শিক্ষিকার গায়ে আগুন, অধরা অভিযুক্ত

রাজস্থানের ভরতপুরের বিজেপি সাংসদ রাজনীতা হোমচণ্ডী কোলি। স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় এক স্কুলে প্রধান অতিথি হিসেবে ডাকা হয়েছিল তাঁকে। আর সেখানে ভাষণ দিতে উঠেই যত বিপত্তি।

বক্তৃতার শুরুতেই তিনি বলেন, ‘আজ, প্রজাতন্ত্র দিবস। এই দিনই আমরা সংবিধান পেয়েছিলাম।’ এরপরই পাশে বসা শিক্ষিককে একটু অস্বস্তিতে পড়তে দেখা যায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিজেপি সাংসদের এই ভাষণ। এমনকি অনেকেই বলতে শুরু করেন, ‘২৬ জানুয়ারির স্ক্রিপ্ট মুখস্থ করে এসেছিলেন। আর সেটাই ১৫ আগস্ট আউরে দিয়েছেন।’

যদি সাংসদের এই ভাষণে কোনও শিক্ষককে উঠে দাঁড়িয়ে তাঁকে শুধরে দেওয়ার সাহস দেখাননি। সকলেই চুপচাপ সাংসদের ভুল তথ্য শুনছেন। এমনকি হাততালিও দিয়েছেন।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...