Thursday, June 25, 2026

বাংলায় নাশকতার ছক! গ্রেফতার দুই জঙ্গি

Date:

Share post:

গোয়েন্দা সূত্রে জঙ্গি নশকতার খবর আগেই মিলেছিল। তবে তার আগেই উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হল আল কায়দার দুই জঙ্গিকে। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। আজই তাদের আদালতে তুলবে পুলিশ।

আরও পড়ুন:পদ্ম শিবিরের সেমসাইড গোল, ‘ভুয়ো’ শিক্ষক অমিতাভ-ঘনিষ্ঠ বিজেপি নেতা!

তদন্তকারীরা জানিয়েছে, ধৃত জঙ্গিরা সম্ভবত আল কায়দার  ভারতের শাখা সংগঠন (আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট বা আকিস)-এর সদস্য। নাম আব্দুর রাকিব সরকার ও কাজি আহসান উল্লাহ। একজনের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। অন্য়জন থাকত আরামবাগে। তপসিয়াতেও তার ডেরা রয়েছে বলে জানা গেছে।দু’জনকে জেরা করে মোট ১৭ জনের নাম সামনে এসেছে বলেই খবর।

বুধবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। সেখান থেকে প্রথমে আব্দুর রকিবকে প্রথমে গ্রেফতার করে এসটিএফ। তারপর তাকে জেরা করে কাজি আহসান উল্লাহর খোঁজ মেলে। দু’জনকে জেরা করে মোট ১৭ জনের নাম সামনে এসেছে বলেই খবর।তাদের থেকে বেশ কিছু বই, ভারতের বিরুদ্ধে যুদ্ধে ইন্ধন দেয় এমন নথি উদ্ধার করেছে এসটিএফ। তাছাড়াও কম্পিউটারের হার্ডডিস্ক, সিপিইউ, পেনড্রাইভ, একাধিক মোবাইল ফোন ও বিভিন্ন সিম কার্ড উদ্ধার হয়েছে।

সূত্রের খবর, ধৃতদের বিরুদ্ধে একাধিক জায়গায় নাশকতা মূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে । রাজ্য পুলিশের একাধিক থানায় এই দু’জনের নামে লিখিত অভিযোগ রয়েছে । সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য অসমে আল কায়দার বেশ কয়েকজন সদস্যকে ধরা পড়েছিল। অসম পুলিশ মারফত খবর পেয়ে সক্রিয় হয়ে ওঠে রাজ্য পুলিশের এসটিএফ। সন্দেহভাজন আল কায়দা জঙ্গিদের হদিস পেতে নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে থাকেন তদন্তকারীরা। এই দুই জঙ্গির গতিবিধির ওপর নজর রাখাও শুরু হয়। গতকাল রাতে এই দুই জঙ্গি যেখানে লুকিয়েছিল সেই ডেরা চারদিক থেকে ঘিরে ফেলা হয়।  এরপরই তাদের দু’জনকে গ্রেফতার করে এসটিএফ।

Related articles

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...