Friday, April 3, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) লাল-হলুদের ভালোবাসায় আপ্লুত মমতা বন্দ‍্যোপাধ‍্যায়, ঘুরে দেখলেন ইস্টবেঙ্গলের সংগ্রহশালা। লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার ১০০ নম্বর জার্সি হাতে তুলে দেন মুখ‍্যমন্ত্রীর।

২) ইস্টবেঙ্গল ক্লাবে দেশভাগের যন্ত্রণা স্মরণ মুখ্যমন্ত্রীর। স্পোর্টস বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা। একই সঙ্গে ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবকে ৫০ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

৩) দলবদলে চমক। ইস্টবেঙ্গলের দেবনাথ মণ্ডলকে তুলে নিল এটিকে মোহনবাগান। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনবার লাল হলুদের অবধারিত গোল সেভ করেন দেবনাথ।

৪) নেতৃত্ব নিয়ে ধোনি-বিরাট-রোহিতদের মধ‍্যে তুলনা টানতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেন, “আমার পর মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। এখন রোহিত শর্মা দিচ্ছে। কারও সঙ্গে কারও তুলনা করা সম্ভব নয়।

৫) ঝুলে রইল ভারতীয় ফুটবলের ভাগ‍্য। স্থগিত সুপ্রিম কোর্টের শুনানি, পরবর্তী শুনানি ২২ আগস্ট। সলিসিটর জেনারেলের বক্তব্যে সন্তুষ্ট বিচারপতিরা। তাঁরা জানিয়েছেন, কেন্দ্রের কথায় মনে হচ্ছে তারা সঠিক পথেই সব কিছু এগোচ্ছে।

আরও পড়ুন:নেতৃত্ব নিয়ে ধোনি-বিরাট-রোহিতদের মধ‍্যে তুলনা টানতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...