Tuesday, June 23, 2026

নেতৃত্ব নিয়ে ধোনি-বিরাট-রোহিতদের মধ‍্যে তুলনা টানতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

নেতৃত্ব নিয়ে কারও সঙ্গে কারও তুলনা টানতে নারাজ বিসিসিআই সভাপতি ( BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বুধবার এক অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন মহারাজ। নেতৃত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

ভারতীয় দলে এখন নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। রোহিতের আগে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, এবং বিরাট কোহলি। তাদের হাত ধরে টিম ইন্ডিয়া সাফল্য পেয়েছে ভুড়ি ভুড়ি। রোহিতও কী সেরকম সাফল্য পাবে? বিসিসিআই সভাপতি তুলনা টানতে নারাজ। সৌরভ বলেন, “আমার পর মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। এখন রোহিত শর্মা দিচ্ছে। কারও সঙ্গে কারও তুলনা করা সম্ভব নয়। পরিবেশ, পরিস্থিতি প্রজন্ম বদলে যায়।”

একজন নেতার সব থেকে বড় গুণ কী? এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, “সিদ্ধান্ত নেওয়ার সহজাত ক্ষমতা। নিজের সিদ্ধান্ত মতো এগিয়ে যাওয়া এবং ভয়ডরহীন মানসিকতা। চাপের মধ্যেই সিদ্ধান্ত নিতে হয় এক জন নেতাকে। আত্মবিশ্বাস দরকার। সাহসী হতে হয়। সময়ের আগে ভাবতে পারা জরুরি। আর ক্রিকেটের ক্ষেত্রে বলতে পারি একজন নেতাকে ১০ থেকে ১৫ ওভার পর কী হতে পারে, সেটা অনুমান করা।”

আরও পড়ুন:ইস্টবেঙ্গল সংগ্রহশালার উদ্বোধনে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়, একনজরে লাল-হলুদের কিছু মুহূর্ত

 

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...