Friday, April 3, 2026

পদ্ম শিবিরের সেমসাইড গোল, ‘ভুয়ো’ শিক্ষক অমিতাভ-ঘনিষ্ঠ বিজেপি নেতা!

Date:

Share post:

সেম সাইড গোল খেলো বিজেপি! নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে গেরুয়া শিবির, তখনই প্রকাশ্যে এলো রাজ্য বিজেপির (BJP) সংগঠন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর (Amitabha Chakraborty) সঙ্গে বীরভূমের আর এক বিজেপি নেতা সুমিত মণ্ডলের (Sumit Mondal) ছবি। ‘ভুয়ো’ শিক্ষক হিসেবে তিনিও অভিযুক্ত।
আরও পড়ুন:টাকা উদ্ধারকাণ্ডে ঝাড়খণ্ডের অভিযুক্ত ৩ বিধায়ককে অন্তর্বর্তীকালীন শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর হাইকোর্টের 

বীরভূমের যে ৬ জনে বিরুদ্ধে নিয়ম বহির্ভূত ভাবে শিক্ষকতার চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের সবাইকে সশরীরে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই তালিকায় রয়েছেন সুমিত মণ্ডলও। বিভিন্ন দুর্নীতি নিয়ে শাসকদলের দিকে আঙুল তোলে গেরুয়া শিবির। তাদের বড়-মেজ-ছোট নেতারা মাঝেমাঝেই সদর কার্যালয় মুরলীধর সেন লেনের সামনে কিছুটা হেঁটে প্রতিবাদ দেখান। কিন্তু বিজেপিরই প্রথম সারির নেতা অমিতাভ চক্রবর্তী সঙ্গে এই সুমিত মণ্ডলের ছবি ভাইরাল। এবার কী বলবেন বিজেপি নেতৃত্ব? প্রতিক্রিয়া দিতে চাইছেন না তাঁরা।

আর এখানে উঠে আসছে আরও এক আদি বনাম নব্য বিজেপির দ্বন্দ্ব। সেভবেঙ্গলবিজেপি-র পক্ষ থেকে অমিতাভর সঙ্গে সুমিতের ছবি পোস্ট করা হয়েছে টুইটারে। কারণ সুমিত মণ্ডল সম্পর্কে তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ভাই। পোস্টে দাবি করা হয়েছে, মুখে যাই বলুন না কেন বিজেপির অনেক নেতাই তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংগঠনের ক্ষতি হচ্ছে। ‘সর্ষের মধ্যে ভূত’ বলে তীব্র কটাক্ষ করে অমিতাভ চক্রবর্তীরা দল বিক্রি করে দিচ্ছেন বলেও টুইটার পোস্টে অভিযোগ তোলা হয়েছে।

ছবি ভাইরাল নিয়ে এবার ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে সিপিআইএমও। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম থেকে শুরু করে বিভিন্ন নেতারা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অমিতাভ চক্রবর্তী সঙ্গে সুমিত মণ্ডলের ছবি পোস্ট করে আক্রমণ শাণাচ্ছেন।



Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...