Wednesday, June 24, 2026

“কেউ ছাড় পাবেন না“- আদালত চত্বরে দাঁড়িয়ে চাঞ্চল্যকর মন্তব্য পার্থর

Date:

Share post:

“নো বডি উইল বি স্পেয়ার্ড“- আদালত চত্বরে দাঁড়িয়ে বললেন এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattejee)। ১৪ দিনের জেল হেফাজত শেষে বৃহস্পতিবার, তাঁকে নিয়ে যাওয়া হয় ইডির বিশেষ আদালতে। সেখানেই আদালত (Court) কক্ষ ছাড়ার সময় পার্থ হাত জোড় করে বলেন, “কেউ ছাড় পাবেন না”।

১৪ দিনের জেল হেফাজত শেষে এদিন পার্থ-অর্পিতাকে ফের আদালতে পেশ করা হয়। শুনানি শুরু হওয়ার আগে পার্থকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর বিচারক তাঁকে নিয়ে যেতে বলেন। সেই সময়েই প্রাক্তন মন্ত্রী বলেন, “নো বডি উইল বি স্পেয়ার্ড“ অর্থাৎ কেউ ছাড় পাবে না। সেই সঙ্গে বলেন, “অল উইল বি প্রুভড ইন টাইম“। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করা হলেও অর্পিতা মুখোপাধ্যায়ের (Aripta Mukharjee) জামিনের আবেদন করা হয়নি। পার্থর এই মন্তব্য চাঞ্চল্য ছড়িয়ে রাজনৈতিক মহলে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...