Wednesday, June 24, 2026

নিখোঁজকে পরিবারে ফেরালেন তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক, আপ্লুত পরিবার

Date:

Share post:

পথে সঙ্কটে পড়া মানুষের পাশে বরাবরই দাঁড়ান তিলজলা ট্রাফিক গার্ডের (Traffic Guard) ওসি সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)। নির্ভীকতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। এবার এক নিখোঁজ ব্যক্তিকে বাড়ি পাঠালেন তিনি। ঘটনার সূত্রপাত ১৬ অগাস্ট বিকেল ৫টা নাগাদ। সেই সময় বাসন্তী হাইওয়েতে (Basanti Highway) টহল দিচ্ছিলেন সৌভিক। সেখানে একজন অসুস্থ মধ্যবয়স্ক মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি। রাস্তার উপর পড়ে থাকার কারণে যে কোনও সময় ওই ব্যক্তির দুর্ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কায় সার্জেন্ট সঙ্গীত চৌধুরীর সাহায্যে ওই অসুস্থ ব্যক্তিকে রাস্তার ধারে নিয়ে গিয়ে বসান তিলজলা ট্রাফিক গার্ডের সার্জেন। তাঁকে বিস্কুট ও জল দেন। তারপর প্রৌঢ়কে নিরাপদ জায়গায় রেখে তাঁরা চলে যান।

কিন্তু পরের দিন অর্থাৎ বুধবার ফের ওই প্রৌঢ়কে বাসন্তী হাইওয়েতে লেদার কমপ্লেক্সের কাছে পড়ে থাকতে দেখে সৌভিক। সন্দেহ হওয়া বিষয়টি নিয়ো খোঁজ শুরু করেন তিনি। তবে অসুস্থ ব্যক্তি তাঁর নাম, পরিচয় বা ঠিকানা কিছুই পুলিশকে জানাতে পারেননি। তাঁকে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় (Kolkata Leather Complex Police Station) নিয়ে যায় পুলিশ। খোঁজখবর নিয়ে জানা যায় ওই ব্যক্তি পাটুলির বাসিন্দা। নাম বাবলু সরকার। বয়স বছর আটান্ন। গত ১৩ অগাস্ট তাঁর নামে পাটুলি থানায় একটি নিখোঁজ ডায়েরি (Missing Diary) করা হয়। বৃহস্পতিবার লেদার কমপ্লেক্স থানায় পরিবারের সদস্যদের ডেকে তাঁদের হাতে ব্যক্তিকে তুলে দেওয়া হয়। আর এই মহান উদ্যোগের জন্য তিলজলা ট্রাফিক গার্ডের ওসি-সহ কলকাতা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানায় পাটুলির পরিবারটি।

এর আগে গত বছরের নভেম্বর মাসে পুলিশি টহল চলাকালীন তিলজলা এলাকায় মোটর সাইকেল থেকে উদ্ধার হয় দুই কিশোরী। তাদের হাত বাঁধা অবস্থায় মোটরবাইকের মধ্যে থেকে উদ্ধারের পর তিলজলা থানায় নিয়ে আসে ট্রাফিক পুলিশ। ওই দুই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে পাচারের ছক ছিল দুষ্কৃতীদের। সেই ষড়যন্ত্র বানচাল করে দেন এবং দুই তরুণীকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচান সৌভিক চক্রবর্তী। তাঁর মাধ্যমে ধরা এলাকা ছেড়ে পালানোর পথে ধরা পড়ে এক দুষ্কৃতী। হাসপাতালে পৌঁছন অসুস্থ রোগী। রাস্তায় জন্ম দেওয়া প্রসূতি ও সদ্যোজাত পায় সুচিকিৎসা। এবার আরও একটি পালক যুক্ত হল সৌভিকের কৃতিত্বের মুকুটে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...