Tuesday, March 31, 2026

শুক্রবার সকালে শহরে পা রাখলেন লাল-হলুদের দ্বিতীয় বিদেশি অ্যালেক্স লিমা

Date:

Share post:

শুক্রবার সকালে শহরে পা রাখলেন ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) দ্বিতীয় বিদেশি ফুটবলার অ্যালেক্স লিমা (Alex Lima)। শুক্রবার সকাল আটাটা পনেরো মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। গত মরশুমে জামসেদপুর এফসি-র ( Jamshedpur Fc) হয়ে খেলেছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। এদিন সকালে লিমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন লাল-হলুদ সমর্থকরাও। গত শনিবার সকালে কলকাতায় চলে এসেছিলেন লাল-হলুদের আরেক বিদেশি সাইপ্রাসের ডিফেন্ডার চারালামবস কিরিয়াকউ (Charalambos Kyriakou)।

গত মরশুমে বেশ ভাল খেলেছিলেন লিমা। ওয়েন কোয়েলের তত্ত্বাবধানে গত মরশুমে খেলার পর এবার স্টিফেন কনস্টানটাইনের অধীনে খেলবেন তিনি। গত মরশুমে লিগ শিল্ড জিতেছিল জামশেদপুর। সেই দলে ছিলেন লিমা। ৩৩ বছর বয়সী মিডফিল্ডার অ্যালেক্স লিমা, ৩৫ বছর বয়সী স্ট্রাইকার ক্লেইটন সিলভা ও ব্রাজিলিয়ান স্ট্রাইকার ৩২ বছর বয়সী ইলিয়ান্দ্রোকে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। পাশাপাশি দলে রয়েছেন সাইপ্রাসের ডিফেন্ডার চারালামবোস কিরিয়াকউ। একসঙ্গে পাঁচ বিদেশিকে সই করায় লাল-হলুদ।

২৮ আগস্ট এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মুরশুমের প্রথম ডার্বি খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। তার আগে যদিও ডুরান্ড কাপেই আরও দুটি ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল। ২২ আগস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে খেলবে লাল-হলুদ ব্রিগেড। ২৫ আগস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে খেলবে তারা। এর পরেই বাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...