Saturday, April 4, 2026

পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য নিয়ে এবার শাসক দলকে আক্রমণ দিলীপের

Date:

Share post:

এসএসসি-তে (SSC) নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। জেল হেফাজত থেকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয় তাঁকে। এর আগে জোকার ইএসআই হাসপাতালে (ESI Hospital, Joka) স্বাস্থ্য পরীক্ষা করার সময় ‘ষড়যন্ত্র’র কথা বলেছিলেন পার্থ। এবার মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পার্থ চট্টোপাধ্যায়ের নাম ব্যবহার করে আঙুল তুললেন রাজ্যের শাসক দলের দিকে।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে প্রথম দিকে বেশ কয়েকবার সিবিআই দফতরে তলব করা হয়। এরপর অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ ক্যাশ উদ্ধারের পর ইডি (ED)আধিকারিকরা গ্রেফতার করেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনকেই। এরপর আদালতের নির্দেশে জেল হেফাজত হয় পার্থ এবং অর্পিতার। গতকাল অর্থাৎ ১৮ অগাস্ট আদালতে পার্থ বলেন, ‘সময় মতো সব প্রমাণ হবে’। এরপরই সুর চড়াতে শুরু করেন বিরোধীরা। কার উদ্দেশে এই মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায় এই প্রশ্ন তুলে শাসক দলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন পার্থ চট্টোপাধ্যায়ের উচিত সবার নাম বলে দেওয়ার। তিনি একা এই পাপের সঙ্গে যুক্ত নন বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

একদিকে যখন সম্পত্তি বৃদ্ধির মামলায় একাধিক বিজেপি নেতার নাম জড়িয়েছে, তখন সেই দিক থেকে নজর ঘোরাতেই অমূলক মন্তব্য করে নিজের গুরুত্ব বোঝানর চেষ্টা করছেন দিলীপ ঘোষ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...