Wednesday, June 24, 2026

রবীন্দ্রনাথ সৃষ্ট চরিত্রকে বিকৃতভাবে তুলে ধরা হয়েছে: আমূলের বিজ্ঞাপনের বিরুদ্ধে সরব কুণাল

Date:

Share post:

গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। অন্যদিকে আজ জন্মাষ্টমী। আর এই দুটি ক্ষেত্রকে তাৎপর্যপূর্ণভাবে ব্যবহার করে রবীন্দ্রনাথের কবিতার লাইন তুলে ধরে বিজ্ঞাপন দিয়েছে দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারি সংস্থা ‘আমূল'(Amul)। ছোট্ট একটি বিজ্ঞাপন ‘কেষ্টা বেটাই চোর’, যা সম্প্রতিক বঙ্গ রাজনীতিতে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। রবীন্দ্রনাথের কবিতার লাইন এভাবে ব্যবহার করে একদিকে যেমন কৃষ্ণের বাল্য লীলাকে তুলে ধরা হয়েছে তেমনি চরিত্র হনন করা হয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। যার ডাকনাম ‘কেষ্টা’। তবে রবীন্দ্রনাথের কবিতার একটি চরিত্রকে এমনভাবে ব্যবহার করার বিরুদ্ধে রীতিমত সরব হয়ে উঠলো তৃণমূল। শুক্রবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ(Kunal Ghosh) জানালে, “যারা করেছেন তারা না জানেন বাংলা, না জানেন রবীন্দ্রনাথ, না জানেন বাংলার মাটি। রবীন্দ্রনাথকে এভাবে বিকৃত করার অধিকার কোনো সংস্থান নেই।”

জন্মাষ্টমীর সকালে দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমূল একটি বিজ্ঞাপন দেয়। যেখানে পোস্টারে উপরের দিকে লেখা আছে, ‘শুভ জন্মাষ্টমী!’ কিছুটা নিচের দিকে একটি বাটারের ছবি আছে। ছোটো বাটারের প্যাকেটটা অর্ধেক খোলা। বাটারও কিছুটা নেই। লেখা হয়েছে, ‘কেষ্টা বেটাই চোর।’ সাম্প্রতিক পরিস্থিতিতে যা নিয়ে রীতিমতো সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এই বিজ্ঞাপন প্রসঙ্গে এর পরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরব হয়ে ওঠেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “আমি এর পক্ষে বা বিপক্ষে একটি শব্দ বলছি না। কিন্তু যে পদ্ধতিতে গুজরাটের এই সংস্থাটি বিজ্ঞাপন দিয়েছে তাতে রবীন্দ্রনাথের একটি চরিত্রকে বিকৃতভাবে ব্যবহার করেছে। যারা করেছেন তারা না জানেন বাংলা না জানেন রবীন্দ্রনাথ না জানেন বাংলার মাটি।”

এ পাশাপাশি কুণাল ঘোষ বলেন, “আমি কোনও ব্যক্তির সমর্থনে বা বিপক্ষে কোনও কথা বলছি না। কিন্তু যারা “কেষ্টা বেটাই চোর”, রবীন্দ্রনাথের পুরাতন ভৃত্য থেকে একটি লাইন তুলে ইঙ্গিতপূর্ণভাবে এটা ছেড়েছেন তাদের জেনে রাখা উচিত, রবীন্দ্রনাথ কেষ্টার চরিত্র সম্পর্কে লিখেছেন ‘যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে’। অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি অপমান সত্ত্বেও বিপদের দিনে চরম অনুগত। এমন একটি চরিত্রকে তুলে ধরে চলতি পরিস্থিতিতে ইঙ্গিত পূর্ণভাবে এটা যেভাবে ব্যবহার করা হয়েছে তা রবীন্দ্রনাথকে বিকৃত করা হয়েছে। এটা নিন্দনীয়। রবীন্দ্রনাথকে এভাবে বিকৃত করার কোন অধিকার কোনও সংস্থার নেই।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...