Friday, April 3, 2026

বাড়ছে চিনা আগ্রাসন, প্যাংগং লেকে শক্তিপ্রদর্শন ভারতীয় সেনার

Date:

Share post:

লাদাখ, অরুণাচল সীমান্তে চিনের আগ্রাসন উত্তরোত্তর বেড়ে চলেছে। লাদাখে প্যাংগং লেকের(pangong Lake) ওপর সেতু তৈরি করছে ড্রাগন ফৌজ। এহেন পরিস্থিতির মাঝে এবার চিনা সেনাকে কড়া বার্তা দিয়ে প্যাংগংয়ে নিজেদের শক্তি প্রদর্শন করলো ভারতীয় সেনা(Indian army)।

সংবাদ সংস্থা এনআই সূত্রের খবর, চিনকে যোগ্য জবাব দিতে লাদাকে শক্তি বাড়াতে শুরু করেছে ভারতের সেনাবাহিনী। গত মঙ্গলবার প্যাংগং লেকে ‘ল্যান্ডিং ক্রাফট অ্যাসল্ট’ অর্থাৎ জওয়ান বহনে তৈরি বিশেষ জলযানের ক্ষমতা প্রদর্শন করে ফৌজ। এই বোর্ডগুলির একেকটি ৩৫ জন সেনা জওয়ান বহনে সক্ষম। অত্যন্ত দ্রুতগামী এই জলযান তৈরি করা হয়েছে লাদাকের ভৌগোলিক বৈশিষ্ট্যের কথা মাথায় দেখে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরেই এই লেকের পার্শ্ববর্তী কৌশলগত উঁচু জায়গা গুলি দখলের প্রস্তুতি শুরু করেছে চিন। তাদের সে প্রচেষ্টা রুখে দিতে কোমর বাঁধতে শুরু করেছে ভারতীয় সেনাও।

জানা গিয়েছে, চিন প্যাংগং লেকের ওপর দুটি সেতু বানাচ্ছে। যাতে প্রয়োজনে সীমান্ত এলাকায় দ্রুত সেনা পাঠাতে পারে তারা। স্যাটেলাইট ছবিতে সেই দৃশ্য প্রকাশ্যে আসার পর উদ্বেগ বেড়েছে প্রতিরক্ষা মহলে।প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) থেকে ২০ কিলোমিটার দূরে একটি সেতু তৈরির কাজ শেষ করেছে বেজিং। সেই কাজ শেষ হতে না হতেই ফের আরও একটি সেতু তৈরির কাজ শুরু করেছে তারা। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী ওই এলাকায় নিজেদের শক্তি প্রদর্শন করল ভারতীয় সেনা।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...