Tuesday, June 23, 2026

৩৭ হাজার ফুট উঁচুতে ঘুমিয়ে বিমান চালক, অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা  

Date:

Share post:

থামছেই না বিমান। অবতরণের সময় হলেও কমছেও না বিমানের গতি!উল্টে চক্কর কাটতে থাকে প্রায় ৩৭০০০ ফুট উঁচুতে। স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে জানা যায় বিমান স্বয়ংক্রিয় অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিলেন দুই চালক। যা শুনে রীতিমত স্তম্বিত যাত্রীরা।

আরও পড়ুন: সীমান্তে রুটিন পেট্রলিংয়ে গিয়ে বাংলদেশি জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন জওয়ান

‘ইথিয়োপিয়ান এয়ারলাইনস’সংস্থার একটি বোয়িং ৭৩৭-৮০০ ইটি-৩৪৩ বিমানে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, বিমানটি সুদানের খার্তুম বিমানবন্দর থেকে ইথিয়োপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে যাচ্ছিল। কিন্তু খার্তুম থেকে রওনা দেওয়ার পরেই দুই চালক ‘অটো পাইলট’ ব্যবস্থা চালু করে দেন বিমানে। তারপরই ঘুমিয়ে পড়েন দুই চালক।  গন্তব্যে পৌঁছেও ঘুম ভাঙ্গেনি তাঁদের।

এমনকি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে দাবি, বিমানটিকে নামার সঙ্কেত দিলেও  রানওয়ের দিকে আসেনি বিমানটি। এটিএফের তরফ থেকে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও সাড়া দেননি চালকরা। শেষ পর্যন্ত বিমানের স্বয়ংক্রিয় ব্যবস্থা বন্ধ হয়ে গিয়ে তীব্র শব্দে বাজতে শুরু করে বিপদসঙ্কেত। তাতেই ঘুম ভাঙে চালকদের। অবতরণের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার ২৫ মিনিট পরে অবতরণ করে বিমানটি।

আফ্রিকার অন্যতম বৃহত্তম সংস্থার এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাপ বেড়েছে চালকদের বিরুদ্ধে। কারও দাবি, অবিলম্বে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আবার অনেকেই বলেছেন, বিমানচালকদের পর্যাপ্ত বিশ্রাম না দেওয়ার কারণেই এহেন ঘটনা ঘটেছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...