Saturday, April 4, 2026

এবার প্রতিবাদের গান নিয়ে আত্মপ্রকাশ গায়ক কুণালের

Date:

Share post:

সাংবাদিক, প্রাক্তন সাংসদ, লেখক কুণাল কে দেখেছেন। কিন্তু এবার দেখবেন গায়ক কুণালকে।তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পুজোর আগে নতুন গান রেকর্ড করলেন।জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গর্জে উঠল কুণালের কন্ঠ।

পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে মানুষের দুর্ভোগের সীমা নেই। সেই ইস্যুটি এবার গানের সুরে প্রতিবাদ জানিয়ে ফুটিয়ে তুললেন কুণাল।

প্রীতম দে’র কথায়, বিজয় সুরদীপ শীলের সুরে প্রথম অ্যালবামেই সাহসিকতার সঙ্গে গান গেয়েছেন তিনি।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে তার এই গান মানুষের নজর কাড়বে বলেই আশা সবার।

দক্ষিণ কলকাতার এক স্টুডিয়োতে শনিবার সেই গান রেকর্ড করেন কুণাল। গানটিতে রয়েছে তেলের দাম এমন জায়গায় পৌঁছলে, পুজোয় সাধারণ মানুষের চলবে কী করে। কুণাল গেয়েছেন, তেলের দামে লাগছে ছ্যাঁকা/ লাটে উঠছে ঠাকুর দেখা/গাড়ি ট্যাঙ্ক ফুল্টু ফাঁকা/তেল ভরিয়ে দে মা ঊমা/ তেল ভরিয়ে দে/ নইলে দাম কমিয়ে দে।

আরও পড়ুন- নরেন্দ্র মোদি ও মহিলা আইএএসকে ‘কুকথা’, যোগীরাজ্যে সাসপেন্ড কনস্টেবল

এর আগে একাধিকবার দেখা গেছে, বিরোধীদের চাঁচাছোলা ভাষায় নিশানা করেছেন কুণাল ঘোষ। এবার তার গান সেই তালিকায় নতুন সংযোজন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...