Saturday, April 4, 2026

লর্ডসেই শেষ ম‍্যাচ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ঝুলন : সূত্র

Date:

Share post:

আসন্ন ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে তিনটি একদিনের ম‍্যাচ খেলতে চলেছে ভারতীয় মহিলা দল। চোট সারিয়ে সেই দলে সুযোগ পেয়েছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। সেই সিরিজ খেলেই ক্রিকেটে থেকে বিদায় নিতে চলেছেন বাংলার ঝুলন, এমনটাই খবর বিসিসিআই (BCCI) সূত্রে।

সূত্রের খবর,নির্বাচকেরা ঝুলনের সঙ্গে ভারতীয় দলের অগ্রসর হওয়া এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। আসলে, তাঁরা ঝুলনকে দলে চাইছেন না, সেটা বুঝিয়ে দিয়েছেন। বিনিময়ে বিসিসিআই ভারতীয় মহিলা ক্রিকেটে তাঁর পরিষেবাকে সম্মান জানানোর জন্য বিদায়ী ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছে।

২০০২ সালে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল ঝুলনের। দুই দশকেরও বেশি সময় ধরে তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে তিনি ১২টি টেস্ট, ২০১টি একদিন এবং ৬৮টি টি-২০ জাতীয় দলের জার্সিতে খেলেছেন। মিতালি রাজের পাশাপাশি তিনি ভারতীয় মহিলা ক্রিকেটের মুখ হয়ে উঠেছিলেন।  তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৩৫২টি উইকেট নিয়েছেন ঝুলন।

আরও পড়ুন:বদ্রু বন্দ‍্যোপাধ‍্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ‍্যমন্ত্রীর

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...