Wednesday, June 24, 2026

বদ্রু বন্দ‍্যোপাধ‍্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন ফুটবলার ও অলিম্পিয়ান বদ্রু বন্দ‍্যোপাধ‍্যায় (Badru Banerjee)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বেশ কয়কদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর নেতৃত্বে ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্সে ভারতীয় ফুটবল দল সেমিফাইনালে পৌঁছেছিল। তাঁর প্রয়াণে শোকের ছায়া ফুটবল জগতে। শোকপ্রকাশ মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের (Mamata Banerjee)। টুইট করে শোকবার্তা দেন মুখ‍্যমন্ত্রী।

এদিন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় লেখেন,তারকা ফুটবলার সমর (বদ্রু) বন্দ‍্যোপাধ‍্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ১৯৫৬ সালে মেলবোর্নে সামার অলিম্পিক্সে  জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। এছাড়া মোহনবাগান, বালি প্রতিভা ক্লাব, বেঙ্গল নাগপুর রেলওয়ে দলেও খেলেছিলেন। অংশ নিয়েছেন ডুরান্ড কাপ, কলকাতা ফুটবল লিগ, আইএফএ শিল্ড, রোভার্স কাপে। তাঁর জনপ্রিয়তা ছিল অতুলনীয়।”

এরপাশাপাশি মুখ‍্যমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকার ২০১৬-১৭ সালে তাঁকে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি সমর (বদ্রু)  বন্দ‍্যোপাধ‍্যায়ের পরিবার-পরিজন ও  অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

এদিন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানান হয় বদ্রু বন্দ‍্যোপাধ‍্যায়কে। ময়দানের বদ্রু বন্দ‍্যোপাধ‍্যায়কে শ্রদ্ধা জানায় ইস্টবেঙ্গল ক্লাব এবং মহামেডান স্পোর্টিং ক্লাব।

বদ্রু বন্দ‍্যোপাধ‍্যায়ের মৃত্যুতে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ” উনি মোহনবাগান রত্ন। মোহনবাগানের একজন স্তম্ভ ছিলেন। রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ভীষনভাবে ওনাদের পাশে ছিলেন। ২৮ তারিখের পরে আমরা একটি স্মরণসভা আয়োজন করব ওনার স্মৃতির উদ্দেশে।”

আরও পড়ুন:চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেন ঝুলন

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...