Wednesday, June 24, 2026

বিলকিস বানোর ধ*র্ষকদের মুক্তি: দেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে বিস্ফোরক মার্কিন কমিটি

Date:

Share post:

বিলকিস বানো(Bilkis Bano) গণধর্ষণকাণ্ডে অপরাধীদের মুক্তি দিয়েছে গুজরাট সরকার(Gujrat Govt)। এই ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। গুরুতর অপরাধীদের এভাবে মুক্তির ঘটনায় দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে সব শ্রেণীর মানুষ। এবার এই ঘটনায় মুখ খুলল ‘মার্কিন কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’(USCIRF)। কড়া ভাষায় ভারতের বিচার ব্যবস্থার সমালোচনা করে তাদের তরফে জানানো হয়েছে যেভাবে বিলকিস বানো ধর্ষণকাণ্ডে অপরাধীদের মুক্তি দেওয়া হয়েছে তা ‘অন্যায়’।

আন্তর্জাতিক ওই সংস্থার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “২০০২ গুজরাট দাঙ্গায় আক্রান্ত মুসলিমদের খুন ও একজন মুসলিম অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণের ঘটনায় জড়িত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ জন আসামিকে মেয়াদ শেষের আগেই অন্যায্য ভাবে যেভাবে মুক্তি দেওয়া হল USCIRF তার কড়া নিন্দা করছে।” তাদের তরফে আরও জানানো হয়েছে, “গুজরাট দাঙ্গার দোষীদের কারাবন্দি করে রাখতে না পারার এই ব্যর্থতা আসলে ‘বিচারের প্রহসন।” এরপর ভারতে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তুলে ধরে জানানো হয়েছে, ‘সংখ্যালঘুদের উপর নির্যাতনকারীদের এভাবেই মুক্তি দেওয়া হয় ভারতে। অবশ্য এই ঘটনায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে দেশের শীর্ষ আদালতে হাজারের বেশি আবেদন জমা পড়েছে। আদালতের বিচারপতির তরফে অবশ্য স্পষ্টকরে জানিয়ে দেওয়া হয়েছে অপরাধীদের মুক্তির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে গুজরাট সরকারের। এটা আদালতের সিদ্ধান্ত নয়।

২০০২ সালে বিলকিস বানোকে গণধর্ষণ করার অভিযোগে এগারোজনকে যাবজ্জীবন ফাঁসির আদেশ দেওয়া হয়। কিন্তু চলতি বছরের স্বাধীনতা দিবসেই তাদের জেল থেকে মুক্তি দিয়ে দেয় গুজরাট সরকার। ধর্ষকদের মালা পরিয়ে মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হয় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে। দোষীদের মুক্তি দেওয়ার প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি। বিলকিস বানো স্বয়ং বলেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। সাধারণ মানুষও আদালতকে দায়ী করতে থাকেন। এহেন পরিস্থিতিতে মার্কিন ওই সংস্থার মন্তব্যে গুজরাট সরকার তথা বিজেপির উপরে চাপ বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...