Monday, April 6, 2026

Anubrata Mondal: বেনামি সম্পত্তি নেই, আদালতে যাওয়ার আগে দাবি অনুব্রতর

Date:

Share post:

আর কিছুক্ষণের মধ্যেই গরুপাচার (Cow Smuggling Case) মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আসানসোলের বিশেষ সিবিআই (CBI) আদালতে পেশ করা হবে। আজ সকালে অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেস (Nizam Palace) থেকে বের করে নিয়ে সোজা নিয়ে যাওয়া হয় আলিপুরের কমান্ড হাসপাতালে (Alipore Comand Hospital)। সেখানেই স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে নিয়ে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজই। তাই অনুব্রত মণ্ডলকে ফের আসানসোলের বিশেষ আদালতে পেশ করতে চলেছে সিবিআই। স্বাস্থ্য পরীক্ষার জন্য এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়ে নিজের সম্পত্তি নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। তিনি স্পষ্ট জানান সিবিআই যতই বলুক তার কোনও বেনামি সম্পত্তি নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে বলা হয়েছে, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল।সিবিআই (CBI) সূত্রে দাবি, তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত। আজ তাঁকে ফের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে সিবিআই, বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে, আজ যখন স্বাস্থ্য পরীক্ষার জন্য নিজাম প্যালেস থেকে অনুব্রত মণ্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি স্পষ্ট দাবি করেন তার কাছে কোন বেনামি সম্পত্তি নেই। অনুব্রত এদিন সকালে বলেন সিবিআই যাই বলুক না কেন তিনি তদন্তে যথেষ্ট সহযোগিতা করেছেন। এখন আদালত কী সিদ্ধান্ত জানায় সেটাই দেখার।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...