Wednesday, June 24, 2026

নব মহাকরণের একাংশ কলকাতা হাইকোর্টকে দেবে রাজ্য সরকার

Date:

Share post:

আর মাত্র দিন পাঁচেক । তার পরই ২৫ অগাস্ট নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা নব মহাকরণের একটা অংশ তুলে দেওয়া হবে কলকাতা হাইকোর্টকে। কারণ, সেখানেও বসবে আদালত। সেখানে সবরকম ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তারই আনুষ্ঠানিক হস্তান্তর হবে ২৫ অগাস্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই হস্তান্তর করা হবে নব মহাকরণের বি ব্লকের ৯ তলা বিল্ডিং।

রাইটার্স বিল্ডিং বা মহাকরণে যখন জায়গার অভাব দেখা দিয়েছিল তখন নব মহাকরণ ভবন বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে আনা হয়েছিল বেশ কিছু সরকারি দফতর। সেখানে বসতেন মন্ত্রীরাও। এবার সেখানে আদালত বসবে। কলকাতা হাইকোর্ট থেকে সরছে একাধিক দফতর। এমনকী সিটি সিভিল কোর্ট থেকে শুরু করে বেশ কয়েকটি কোর্ট এখানে সরে আসবে। তাই প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা প্রয়োজন। এবার সেগুলিকে নিয়ে আসা হবে নব মহাকরণ ভবনে।
রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি একটি বৈঠক করে নব মহাকরণের একতলা থেকে ন’তলা পর্যন্ত থাকা দফতরগুলির সঙ্গে কথা বলেছেন। সেখানে থাকা একাধিক দফতরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও তাঁদের জানিয়েছিলেন তিনি। যার মধ্যে রয়েছে আবাসন, ক্রীড়া, সমবায়, পর্যটন, লেবার ট্রাইব্যুনাল। এগুলিকে সম্ভবত সল্টলেকে স্থানান্তর করা হবে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...