Monday, April 6, 2026

বাসন্তীতে তৃণমূল কর্মীকে গুলি করে কুপিয়ে খুন, এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

রাজ্যে ফের নৃশংসভাবে খুন হলেন তৃণমূল কর্মী(TMC Worker)। বাজার করে বাড়ি ফেরার পথে গুলি করে কুপিয়ে নৃশংসভাবে খুন(Murder) করা হল ওই তৃণমূল কর্মীকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে(Basanti)। কে বা কারা এই খুন করল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, বছর পঞ্চাশের ওই মৃত ব্যক্তির নাম জানে আলম গাজি। বাসন্তীর ভরতগড় এলাকায় বাসিন্দা ওই ব্যক্তি সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন এলাকায়। শনিবার সকালে বাসন্তী বাজারে গিয়েছিলেন তিনি সেখান থেকে ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পরে মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি কোপানো হয়। ঘটনার পরই লোকজন জড়ো হয়ে যায় ঘটনাস্থলে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তবে এই ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই বলে জানানো হয়েছে জেল তৃণমূলের তরফে। স্থানীয় ও তৃণমূলের তরফে জানা যাচ্ছে, কোনও ব্যক্তিগত প্রতিহিংসা থেকে খুন হয়ে থাকতে পারেন তিনি। তবে এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...