Wednesday, June 24, 2026

৫ মুসলিমকে পিটিয়ে মেরেছি:বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের

Date:

Share post:

ঘৃণ্য অপরাধ ঘটিয়ে ক্যামেরার সামনে নিজেকে নিয়ে গর্ব করলেন রাজস্থানের আলোয়ারের বিজেপি নেতা জ্ঞানদেব আহুজা। রীতিমত গর্বের সুরে বললেন, “এতদিন পর্যন্ত আমরা ৫ জনকে পিটিয়ে মেরেছি। এই প্রথমবার ওরা আমাদের মারল। আমি তো কর্মীদের পুরোপুরি ছাড় দিয়ে রেখেছি। তোমরা মারো। জামিন করানোর দায়িত্ব আমার।” আর এই ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই উঠেছে নিন্দার ঝড়। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর সমালোচনা।

আরও পড়ুন:মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি সিবিআইয়ের

ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি শেয়ার করেছেন রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসরা ৷ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ওই এলাকায় চিরঞ্জিলাল সাইনি নামের এক হিন্দু যুবককে চুরির অভিযোগে গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় মুসলিম বাসিন্দাদের বিরুদ্ধে। সাইনি গত সোমবার জয়পুরের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৷এই ঘটনার প্রতিবাদেই ওই এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করেন হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা। সেখানেই মৃতের পরিবারের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলার সময় তিনি এই বিতর্কিত মন্তব্যটি করেন বিজেপি নেতা ৷

ভিডিওটি শেয়ার করে রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা লেখেন, ‘এটাই বিজেপির আসল চেহারা। ধর্মের নামে সন্ত্রাস আর গুণ্ডামি করা আর রামের নামে কিংবা গোমাতার নামে মানুষ খুন করাই ওদের সংস্কৃতি। এই ভিডিওটাই তার সবথেকে বড় প্রমাণ।’

যদি বিজেপির তরফে সমস্ত দায় ঝেড়ে ফেলা হয়েছে। তা দলের আলোয়ার জেলা সভাপতি বলেছেন, ‘এই কথাগুলো আহুজার ব্যক্তিগত মত। দল এই ধরনের মন্তব্য সমর্থন করে না।’

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...