Wednesday, March 25, 2026

চিকিৎসককে চড় মুখ্যমন্ত্রীর কন্যার, ভাইরাল ভিডিও!

Date:

Share post:

তিনি আর পাঁচজন সাধারণ মানুষ নন। মুখ্যমন্ত্রীর কন্যা (Daughter of Chief Minister) বলে কথা। সে এক অন্যরকম দাপট। চলন-বলনের পাশাপাশি একটু এদিক-ওদিক করলেই তার পরিণতি যে কি ভয়ঙ্কর (Dangerous) হতে পারে তার নিদর্শন দেখল দেশবাসী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, চিকিৎসকের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। সপাটে ঘুষি চালান মুখে। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে। পরিস্থিতি সামাল দিতে আসরে নেমে সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চাইতে হয় মুখ্যমন্ত্রী বাবাকে।

এমন কাণ্ড ঘটিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন মিজোরামের (Mizoram) মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার (Zoramthanga) একমাত্র কন্যা। চিকিৎসককে দেখাতে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের (Appointment) ধার ধারেননি তিনি। সোজা চলে যান চিকিৎসকের কাছে। চিকিৎসক অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তাঁকে দেখতে অস্বীকার করায় বাধে বিপত্তি। চিকিৎসককে হুমকি দিয়ে গায়ে হাত তুললেন মিজোরামের মুখ্যমন্ত্রীর কন্যা মিলারি ছাংতে (Milari Chhangte)।

এরপরই ঝামেলা মেটাতে রবিবার আসরে নামেন খোদ মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। গোটা ঘটনার জন্য তিনি জনতার কাছে ক্ষমা চান। ইনস্টগ্রামে এই সংক্রান্ত একটি পোস্টও করেন তিনি। নিজের হাতে লেখা সেই ক্ষমাপত্রে মুখ্যমন্ত্রী জানান, আইজলে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে মেয়ে যে আচরণ করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। তিনি আরও লেখেন, কোনওভাবেই এই কাজকে সমর্থন করা যায় না।

মিজোরামের মুখ্যমন্ত্রীর মেয়ে মিলারি ছাংতে চিকিৎসককে হেনস্থা করেন গত বুধবার। ওই দিন কোনওরকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আইজলের (Aizawl) একটি ক্লিনিকে হাজির হন তিনি, জনৈক চর্মরোগ বিশেষজ্ঞকে (Dermatologist) দেখাবেন বলে। কিন্তু ওই চিকিৎসক সাফ জানিয়ে দেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মিলারিকে দেখবেন না। তাঁকে দেখাতে হলে অন্য রোগীদের মতোই আগেভাগে নাম লিখিয়ে আসতে হবে। এতেই রেগে আগুন হন মুখ্যমন্ত্রী কন্যা। চিকিৎসককে উদ্দেশ্য করে চলে এলোপাতাড়ি চড়-থাপ্পড়। এরপরই ঘটনায় মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারকে কাঠগড়ায় তুলে সরব হয় সব মহল। স্যোসাল মিডিয়ায় শুরু হয় আক্রমণ। অন্যদিকে শনিবার চিকিৎসক হেনস্থার প্রতিবাদে কালো ব্যাজ পড়ে প্রতিবাদে সামিল হয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) মিজোরাম শাখা।

আরও পড়ুন- বিকলাঙ্গ নবজাতকের দ্রুত চিকিৎসায় নতুন পোর্টাল চালু রাজ্যের


Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...