Wednesday, March 25, 2026

বিকলাঙ্গ নবজাতকের দ্রুত চিকিৎসায় নতুন পোর্টাল চালু রাজ্যের

Date:

Share post:

নয়া উদ্যোগ। এবার রাজ্যে শিশু মৃত্যুর হার কমাতে এবং বিকলাঙ্গ শিশুর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে নতুন একটি পোর্টাল চালু করল রাজ্য সরকার। নতুন পোর্টালের নাম ‘জাতকসেবা’। নবজাতকের জন্মগত শারীরিক ত্রুটি থাকলে তা সংশ্লিষ্ট পোর্টালে নথিভুক্ত করা হবে এবং দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি বিভিন্ন জেলার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে এক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম দ্রুত এই পোর্টাল চালু করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর।

জানা গিয়েছে, কয়েকমাস আগে ডায়মণ্ডহারবার ও দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলায় পরীক্ষামূলক ভাবে এই পোর্টাল চালু করা হয়েছিল। এবার রাজ্যের সমস্ত জেলার সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই পোর্টাল চালু হতে চলেছে। দফতর সূত্রে আরও জানা গিয়েছে, সদ্যজাতকে নিয়মমাফিক পরীক্ষা করবেন নিউনেটাল বিভাগের চিকিৎসক। শিশুর কোনও ত্রুটি বা রোগ থাকলে তা নথিভুক্ত করা হবে পোর্টালে। এমনকি ওজন কম থাকলেও তা নথিভুক্ত করা হবে। ওই পোর্টালে বিস্তারিত ভাবে উল্লেখ থাকবে শিশুর মায়ের নাম, ঠিকানা সবকিছুই।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, পরবর্তীকালে সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নবজাতককে রোগমুক্ত করা হবে। স্বাস্থ্য দফতেরর নির্দেশ, নবজাতকের জন্ম বা রোগী মৃত্যু হলে নাম নথিভুক্ত করতে হবে মাতৃমা পোর্টালে। আদৌ নিয়মমাফিক কাজ হচ্ছে কি না, তা জানতে জেলাশাসকদের সারপ্রাইজ ভিজিট করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ‘হামলার’ অভিযোগে উপাচার্যকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল, দিলেন ‘অপরাধী’ তকমাও


Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...