Wednesday, June 24, 2026

ছাত্র ও নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে উত্তাল JNU, আহত ৬ পড়ুয়া

Date:

Share post:

দিল্লির জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (JNU) ধুন্ধুমার। সোমবার ছাত্রদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা (Security Personnel) ঝামেলায় জড়িয়ে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬ ছাত্র আহত (Injured) হয়েছেন বলে খবর। অভিযোগ এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্কলারশিপের (Scholarship) প্রাপ্য টাকা চাইতে যান কয়েকজন ছাত্র। আর সেইসময়ই নিরাপত্তারক্ষীদের একাংশ ছাত্রদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আর তাতেই বাধে বিপত্তি। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের অভিযোগ, নিরাপত্তারক্ষীদের হাতে আহত হয়েছেন তাঁরা। স্কলারশিপের টাকা চাইতে গেলেই এদিন তাঁদের ওপর চড়াও হয় একদল নিরাপত্তারক্ষী। ঘটনার পর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) সদস্যরা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদে সামিল হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অখিল ভারতীয় ছাত্র পরিষদের সভাপতি রোহিত কুমারের অভিযোগ, এদিন নিরাপত্তারক্ষীরাই ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করে। স্কলারশিপ বিভাগের এমনই অবস্থা যেখানে মাত্র চারজন কর্মী রয়েছেন। আগে এই বিভাগে ১৭ জন কর্মী ছিলেন। দীর্ঘ দুবছর হয়ে গেলেও পড়ুয়ারা স্কলারশিপ পাচ্ছে না। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তি বাধানোর অভিযোগ তুলেছেন রোহিত।

আরও পড়ুন- অমিত শাহের জুতো হাতে বিজেপি রাজ্য সভাপতি, তেলেঙ্গানার ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

এদিকে ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় দিল্লি পুলিশের (Delhi Police) বিশাল বাহিনী। পরে পুলিশ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে খুব শীঘ্রই আহত ছাত্ররা নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করতে পারে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...