Thursday, June 4, 2026

অমিত শাহের জুতো হাতে বিজেপি রাজ্য সভাপতি, তেলেঙ্গানার ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

Date:

Share post:

হাতে করে স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহের (Amit Shah) জুতো এগিয়ে দিচ্ছেন তেলেঙ্গানার বিজেপি সভাপতি (Telengana BJP President) বান্দি সঞ্জয় কুমার (Bandi Sanjay Kumar)। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media)। সেকেন্দ্রাবাদের (Secunderabad) উজ্জয়িনী মহাকালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অমিত শাহ। মন্দিরের বাইরে খুলে রাখা ছিল জুতো। মন্দির থেকে বেরনোর পর স্বরাষ্ট্রমন্ত্রীর জোড়া জুতো তেলেঙ্গানার বিজেপি সভাপতি হাতে করে নিয়ে এলেন অমিত শাহের পায়ের কাছে। ঘটনার পরই একের পর এক তীব্র নিন্দা ধেয়ে আসে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি তেলেঙ্গানার বিজেপি সভাপতি তথা রাজ্যের গেরুয়া শিবিরকে একহাত নেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির একাধিক নেতা।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বান্দি সঞ্জয় কুমার জুতো হাতে তুলে অমিত শাহের পায়ের কাছে রাখলেন। উল্লেখ্য সামনেই তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচন (Telengana Assembly Election)। তার আগে অমিত শাহের সফর ছিল বেশ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি এক বিশেষ বিমানে তেলেঙ্গানা সফরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেস নেতা রাজাগোপাল রেড্ডির (Rajagopal Reddy) বিজেপিতে যোগদান অনুষ্ঠানের জন্য সেখানে যান অমিত শাহ। তারপরই সেকেন্দ্রাবাদের ওই মন্দিরে পুজো দিতে যান শাহ। ভাইরাল ভিডিওটি রিটুইট করেছেন রাজ্যের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কেসিআরের ছেলে কেটি রামা রাও (KT Rama Rao)। তিনি বিজেপি সভাপতিকে ‘গুজরাটের দাস’ বলে সম্বোধন করেন। পাশাপাশি রাজ্যের বিজেপি নেতা নিজের এবং রাজ্যের আত্মসম্মান জলাঞ্জলী দিয়েছেন বলে মন্তব্য করেন কেটি রামা রাও।

অন্যদিকে টিআরএস নেতা ওয়াই সতীশ রেড্ডি (Satish Reddy) ঘটনাটিকে ‘গুলামগিরির শ্রেষ্ঠ উদাহরণ’ বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন গুজরাতি নেতাকে জুতে এগিয়ে দেওয়া কি তেলাঙ্গানার আত্মমর্যাদার প্রতিফলন? তবে অমিত শাহের জুতো এগিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হলেও এই বিষয়ে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।


 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...