Saturday, April 4, 2026

বাণিজ্যনগরীতে বোমাতঙ্ক! ফোন করে হুমকি, তদন্তে পুলিশ

Date:

Share post:

সাতসকালেই মুম্বইয়ের একটি হোটেলে বোমাতঙ্ক। মঙ্গলবার সকালে বাণিজ্যনগরীর ওই হোটেলে বোমা রাখা রয়েছে বলে ফোন করে এক ব্যক্তি হুমকি দেন বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন:“দম থাকলে কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক”, ফের দিলীপের নিশানায় শুভেন্দু-সুকান্তরা

সংবাদসংস্থা সূত্রের খবর, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হোটেলে ফোন করে বলেন, হোটেলের চার জায়গায় বোমা রাখা রয়েছে। বোমা নিষ্ক্রিয় করতে পাঁচ কোটি টাকা দাবিও করেন ওই ব্যক্তি। এরপরই হোটেল কর্তৃপক্ষ মুম্বই পুলিশকে ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই  ২৬/১১-এর ধাঁচে আবারও মুম্বইয়ে জঙ্গি হামলা চালানো হবে বলে পাকিস্তানের একটি নম্বর থেকে মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।হুমকি বার্তায় বলা হয়েছিল, এই হামলা ২৬/১১-কে মনে করাবে। আমার ফোন নম্বর যদি খতিয়ে দেখা হয়, তা হলে লোকেশন হিসাবে ভারতই দেখাবে। বিস্ফোরণ ঘটাবে ছ’জন। মুম্বই শহরে বিস্ফোরণ হবে।’

ঠিক তার কিছুদিন পড়েই হোটেলে আজকের হুমকি ফোনে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...