Wednesday, June 24, 2026

শিশুদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস! কী এই রোগ?

Date:

Share post:

করোনা, ডেঙ্গু,  টম্যাটো ফ্লু , হ্যান্ড-ফুট-মাউথ মধ্যেই দোসর স্ক্রাব টাইফাসের! ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে হানা দিয়েছে এই রোগ। আক্রান্ত হয়ে কোলাঘাটের নার্সিং হোমে ভর্তি রয়েছে ২০ জন শিশু। বেসরকারি হাসপাতালেও ধূম জ্বর-খিঁচুনি নিয়ে ভর্তি শিশুরা।ঘটনায় শিশুদের মধ্যে উদ্বেগ বাড়ছে ।

আরও পড়ুন:চিকিৎসাবিজ্ঞানে বড় সাফল্য! আবিষ্কার হল ক্যানসার নিরাময়ের ওষুধ

কী এই স্ক্রাব টাইফাস? বর্ষার মরসুমে বিভিন্নরকম পোকা বেরোয়।  একধরণের পোকা কামড়ালেই এই জ্বর আসে। তবে তা থেকে শিশুদের মধ্যে প্রথমে বমি ,পেট খারাপের মত লক্ষণ দেখা যায়।পরে আসে ধূম জ্বর। চিকিৎসকেরা জানিয়েছেন, স্ক্রাব টাইফাস হল একধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ। এই ব্যাকটেরিয়া এক ধরনের উকুন থেকে ছড়ায় এর নাম ‘ট্রম্বিকিউলি়ড মাইটস’। এই পোকাগুলির আকার ০.২ মিলিমিটার থেকে ০.৪ মিলিমিটার পর্যন্ত হয়। কেউ সংক্রমিত হলে ধূম জ্বর, বমি, পেট খারাপের লক্ষণ দেখা দিতে পারে।

ডেঙ্গি এবং স্ক্রাব টাইফাসের রোগের লক্ষণ অনেকটা একই। চিকিৎসকেরা বলছেন, পোকা কামড়ানোর পাঁচ-সাত দিন পরে জ্বর আসে। প্রথমে কামড়ের দাগ, র‍্যাশ, লালচে ফোলা ভাব, ছোট ছোট ফুসকুড়ির মতো লাল দাগ,এরপরে আসে জ্বর। ঠিক সময়ে চিকিৎসা না হলে সব অঙ্গ বিকল হয়ে যেতে থাকে। জ্বরের ধরন ও পোকা কাটা স্থানের ক্ষত দেখে রোগীদের চিহ্নিত করা হয়।

প্রসঙ্গত, গত বছর উত্তরবঙ্গে স্ক্রাব টাইফাসের সংক্রমণ বেড়েছিল। জলপাইগুড়িতে পোকায় কাটা জ্বরে আক্রান্ত হয়েছিল বহু মানুষ।  এবার বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে স্ক্রাবের সংক্রমণ বেড়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...