Wednesday, June 24, 2026

AIDSO: কলেজ স্ট্রিটে এআইডিএসও-র বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার

Date:

Share post:

রণক্ষেত্র কলেজ স্ট্রিট (College Street), এআইডিএসও-র বিক্ষোভ ঘিরে উত্তাল বইপাড়া। রাস্তায় বসে বিক্ষোভ দেখান AIDSO এর কর্মী সমর্থকেরা। এর আগে কোচবিহারে ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের গ্রেফতার করা হয়। এবার সেই ঘটনার আঁচ এসে পড়ল মহানগরীর বুকে। খাস কলকাতায় (Kolkata) ব্যস্ত সময়ে রাস্তা আটকে প্রতিবাদ বিক্ষোভ দেখাল এআইডিএসও (AIDSO)। শহরের অন্যতম প্রাণকেন্দ্র বই পাড়ায় এই বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল এভিনিউ সহ এম জি রোড। ব্যস্ত সময়ে যানজটের সৃষ্টি হয়। বেশ কিছু গাড়িকে অন্যদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। ধৃত পড়ুয়াদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন এআইডিএসও-র সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে যেতে বাধ্য হয় পুলিশ। AIDSO এর বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে অসহযোগিতা করে কার্যত মারমুখী হয়ে উঠলে পুলিশ বাধ্য হয়ে বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। গোটা ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

&nbsp

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...