Saturday, April 4, 2026

অনুব্রত-মামলায় বিচারককে হুমকি-চিঠি! জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানোর হুঁশিয়ারি

Date:

Share post:

অনুব্রত-মামলায় বিস্ফোরক ঘটনা। বিচারক রাজেশ চক্রবর্তীকে (Rajesh Chakraborty) হুমকি চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আসানসোলের (Asansole) বিশেষে সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, “অনুব্রতকে জামিন না দিলে ফাঁসানো হবে বিচারকের পরিবারকে। মাদক মামলায় ফাঁসানো হবে বিচারকের পরিবারকে”। ২০ অগাস্ট বিচারককে এই হুমকি চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ। হাই কোর্টের (Calcutta High Court) রেজিস্ট্রার জেনারেলকে বিষয়টি জানানো হয়েছে।

বাপ্পা চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির নামে ওই চিঠি পাঠানো হয়েছে। যদিও, সংবাদ মাধ্যমের সামনে বাপ্পা জানান, তিনি সরকারি কর্মচারী, আদালতের পেশকার- এই চিঠির বিষয়ে তিনি কিছুই জানেন না। এই ধরনের হুমকি চিঠি পাঠানোর সঙ্গে তিনি কোনও ভাবেই জড়িত নন বলে দাবি বাপ্পা চট্টোপাধ্যায়ের। গরুপাচার মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে বুধবারই আসানসোলের সিবিআই আদালতে তোলার কথা।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...