Wednesday, June 24, 2026

জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করে ‘কালা চশমা’ গানে সেলিব্রেশনে মাতলেন ধাওয়ান-গিলরা

Date:

Share post:

সোমবার রাতে একদিনের সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করে ভারতীয় দল (India Team)। জিম্বাবোয়েকে ১৩ রানে হারিয়েছে কে এল রাহুলরা (KL Rahul)। এই জয়ের পরই সেলিব্রেশনে মাতলেন শিখর ধাওয়ান, ইশান কিষান, মহম্মদ সিরাজরা। বলিউড আইটেম গান ‘কালা চশমায়’ নাচ করতে দেখা যায় তাদের। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় ছাড়েন ধাওয়ান। যা ইতিমধ্যেই ভাইরাল।

ধাওয়ানের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, শুরুতেই ইশান কিষান মাটিতে শুয়ে নাচছেন। তাঁকে মারের ভঙ্গিমা করতে থাকেন মহম্মদ সিরাজ, শিখর ধাওয়ান, শুভমন গিল, আবেশ খান, কুলদীপ যাদব, শাহবাজ আহমেদ, রাহুল ত্রিপাঠীরা। সকলে মিলে নাচতে থাকেন। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ধাওয়ানদের সেলিব্রেশনে মজেছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)

সোমবার জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করে ভারতীয় দল। তৃতীয় একদিনের ম‍্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩ রানে জেতে কে এল রাহুলরা। সিরিজের ফলাফল ৩-০। ভারতের হয়ে দুরন্ত শতরান করে ম‍্যাচের সেরা শুভমন গিল।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত দ্রাবিড়, এশিয়া কাপে দলে যোগ দেওয়া নিয়ে বড় বার্তা বিসিসিআইয়ের

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...