Wednesday, June 24, 2026

জেল কর্তৃপক্ষের আর্জিতে সাড়া দিয়ে পার্থ-অর্পিতার ভার্চুয়াল শুনানিতে সম্মতি আদালতের

Date:

Share post:

কেউ ”চোর” বলছেন, কেউ জুতো ছুঁড়ছে। আবার তাদের ঘিরে তৈরি হচ্ছে বিশৃঙ্খলখুব পরিস্থিতি। সঙ্গে সংবাদ মাধ্যমের তৎপরতা। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল। তাই এখন থেকে শুনানির দিনগুলিতে আদালতে ভার্চুয়ালি হাজিরা দিতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। সশরীরে না গেলেও চলবে।

আরও পড়ুনঃ AIDSO: কলেজ স্ট্রিটে এআইডিএসও-র বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার

নিরাপত্তার স্বার্থেই আদালতের কাছে ভার্চুয়ালি শুনানির আবেদন করা হয়েছিল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে।আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিচার করে সেই সম্মতি দিয়েছে। অর্থাৎ আগামী ৩১ আগস্ট জেল থেকে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিতে পারবেন পার্থ ও অর্পিতা।

সূত্রের খবর, গতকাল সোমবার জেল কর্তৃপক্ষের তরফে আদালতের কাছে বলা হয়, “সশরীরে হাজিরা হলে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার গুরুতর সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে এখন থেকে শুনানিতে ভার্চুয়ালি হাজিরার অনুমতি দিলে সুবিধা হয়।” সেই আবেদন বিবেচনা করেই এবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে আপাতত জেল হেফাজতে থাকা পার্থ-অর্পিতার শুনানিতে সম্মতি দিয়েছে আদালত।

 

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...