Saturday, April 4, 2026

ফের পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য, উত্তাল হায়দরাবাদে গ্রেফতার বিজেপি বিধায়ক

Date:

Share post:

ফের এক বিজেপি নেতার পয়গম্বরকে নিয়ে আপত্তিকর মন্তব্য। এবার উত্তাল হায়দরাবাদ। বিজেপি বিধায়ক রাজা সিং এক বিতর্কিত ভিডিও প্রকাশ করেন। এবং সেই ভিডিও নিয়েই বিপত্তি। অভিযোগ, এই ভিডিওতেই পয়গম্বর মহম্মদ সম্পর্কে আপত্তিকর মন্তব্য রয়েছে। যেখানে ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা হয়েছে। যা নিয়ে হায়দরাবাদে প্রবল বিক্ষোভ দেখিয়েছেন বহু মানুষ।

হায়দরাবাদের শহরের বিভিন্ন জায়গার পাশাপাশি পুলিশ কমিশনারের অফিসের সামনেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। চাপে পড়েই আজ, মঙ্গলবার সকালে বিজেপি বিধায়ককে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, পয়গম্বরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মা। তা নিয়ে প্রতিবাদে উত্তাল হয়েছিল গোটা দেশ। আন্তর্জাতিক স্তরেও ভারতের সমালোচনা হয়। এবার ফের এক বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল দেশ।

আরও পড়ুন:আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...