Saturday, April 4, 2026

সিবিআই নিয়ে বিরূপ মন্তব্যে অস্বস্তিতে দল, দিলীপকে সতর্ক করলেন নাড্ডা

Date:

Share post:

বেসুরো দিলীপ ঘোষ। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর প্রতি প্রকাশ্যে অনাস্থা প্রকাশ করেছেন এ রাজ্য থেকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শাসক দলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে দিলীপের আলটপকা মন্তব্য অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে। সিবিআই নিয়ে দিলীপ ঘোষের “সেটিং তত্ত্ব”-তে বেজায় চটেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

সিবিআই-কে নিয়ে দিলীপ বিতর্কিত বিবৃতি দিয়েই যাচ্ছেন।যা নিয়ে আজ, মঙ্গলবার ফের দিল্লি নেতৃত্বের তরফে দিলীপ ঘোষকে সতর্ক করা হয়। বিজেপি সূত্রে খবর, এদিন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দফতরের তরফে ফোন করা হয় দিলীপ ঘোষকে। তাঁর মন্তব্যের জন্য বিজেপি নেতৃত্ব যে ক্ষুব্ধ, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে ফোনে।

আরও পড়ুন- ”সাস ভি কভি বহু থি…”, স্মৃতির সিরিয়ালকে উসকে দিয়ে দিলীপকে কটাক্ষ কুণালের!

জানা যাচ্ছে, দিলীপ ঘোষকে সতর্ক করব বলা হয়েছে যে সংবাদমাধ্যমের ইস্যু হবেন না। দলের অন্দরের কথা দলের অন্দরেই বলতে হবে। তাঁর অস্বস্তি বা অসন্তোষের কথা যেন দলের ভিতরেই থাকে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...